১ মিনিটের বিজ্ঞাপনে মেসি কত আয় করলেন শুনলে ভিমরি খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে কে না চেনে। আর্জেন্টাইন এই তারকাকে প্রচারের মুখ হিসাবে পেতে কে না চায়। এবারেই প্রথম সুপারবোলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন লিওনেল মেসি।

বিজ্ঞাপনে অংশ নিয়ে এই আর্জেন্টাইন তারকার আয় কত জানেন। এক মিনিটের সেই বিজ্ঞাপনে অংশ নিয়ে মেসি আয় করবেন ১ কোটি ৪০ লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় ১৫৩ কোটি ৪০ লক্ষ টাকা। জানা গিয়েছে, মেসি মিশেলব আলট্রা নামে একটি বিয়ারের বিজ্ঞাপনে নিচ্ছেন। আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের আলেজায়ান্ট স্টেডিয়ামের ন্যাশনাল ফুট লিগে সুপারবোলের বিরতির সময় সেই বিজ্ঞাপনটিকে দেখানো হবে।ইতিমধ্যে মেসির বিজ্ঞাপনের একাধিক টিজার প্রকাশিত হয়েছে। ১৫ সেকেন্ডের এই টিজারে দেখা গেছে, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি। কয়েকজনকে ড্রিবিল করে বল এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে থাকা খেলোয়াড়রা তাঁর খেলা মুগ্ধ হয়ে দেখছেন। আলাদাভাবে আরেকটি টিজার প্রকাশ্যে এসেছে। পাঁচ সেকেন্ডের সেই টিজারে একটি কুকুরের সঙ্গে খেলতে দেখা গিয়েছে মেসিকে।  

মেসি যে বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন, সেই মিশেলব আলট্রার বিজ্ঞাপনে এর আগেও অনেক নামীদামী তারকা অংশ নিয়েছেন। গত বছর বিজ্ঞাপন করেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যালেক্স মর্গার সহ বহু পরিচিত মুখ। বর্তমানে এই কোম্পানিটির অংশীদারিত্ব রয়েছে মেসির।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব