চরম বিশৃঙ্খলা যুব সাফ গেমসের মহিলা চ্যাম্পিয়ানশিপে, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল যুবদের সাফ গেমসে মহিলাদের চ্যাম্পিয়ানশিপের ফুটবলে। ভারতকে জয়ী ঘোষণা করার পরই অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশি সমর্থকরা। মাঠের মধ্যেই বোতল ছুড়ে বিক্ষোভ দেখান তারা। শেষ পর্যন্ত ভারত ও বাংলাদেশ দুই দেশকেই যৌথভাবে জয়ী ঘোষণা করা হয়।

ম্যাচের প্রথমার্ধে নিজেদের কাছে বল দখলে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে প্রথমার্ধেই এক গোল করে এগিয়ে যায় ভারত। শিবানী দেবী ননমেইকাপমের গোলে এগিয়ে যায় ভারত। তবে এনজুরি টাইমে সাগরিকার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ভারত-বাংলাদেশের ম্যাচ শেষ হয় ১-১-এ। এরপর ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকার পর্যন্ত। দুই পক্ষের মধ্যে ১১-১১ ট্রাইব্রেকারের পর ম্যাচ অমীমাংসিতই ছিল। শেষে টস করে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ভারতকে জয়ী ঘোষণা করতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাঠ জুড়ে।

বাংলাদেশি সমর্থকরা অসন্তোষ জানাতে থাকে ভারতকে জয়ী ঘোষণা করায়। গ্যালারি থেকেই বোতল ছুড়তে থাকে বাংলাদেশি সমর্থকরা। বাংলাদেশি সমর্থকদের অসন্তোষের মধ্যে পড়ায় ভারতীয় দলের খেলোয়াড়দের এসকর্ট করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর রীতিমতো চাপের মুখে পড়েই ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই জয়ী ঘোষণা করা হয়। এআইএফএফ-এর কার্যনিবাহী সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানান, বাংলাদেশি সমর্থকরা এতটাই বিশৃঙ্খলতার সৃষ্টি করেছিল ও পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে ভারতীয় খেলোয়াড়রা অফিশিয়ালদের কথা মেনে নিতে রাজি হয়ে যায়। ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই জয়ী ঘোষণা করা হয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের