সাকিবের সম্পত্তি দখল করলেন এই আফগান ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে অলরাউন্ডদারদের শীর্ষে কে আছে ? এই প্রশ্ন করলে ভেসে উঠত সাকিব আল হাসানের নাম। একসময় সাকিবের ঝুলিতে ছিল সেরা অলরাউন্ডারের তকমা। তবে সময় বদলেছে। সাকিব এখন অতীত। হাওয়াই মিলিয়ে গিয়েছে সাকিবের রাজত্ব। এবার সাকিবের শীর্ষস্থান এখন দখল নিলেন আফগান অলরাউন্ডার। সাকিবের ‘সম্পত্তিতে’ ভাগ বসানো আফগান অলরাউন্ডার হলেন আজমতউল্লাহ ওমরজাই। ওমরজাই এখন বিশ্বের শীর্ষস্থানীয় অলরাউন্ডার হয়ে উঠেছেন।

তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের লড়াই এতটাও সহজ ছিল না। এর জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল তাঁকে।সেখানেই দারুণ পারফর্ম করে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার টপকে গেছেন দেশটির (আফগান) জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবীকে। সোজা চলে গিয়েছেন আইসিসি ওয়ানডে  অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে।

আজমতউল্লাহর রেটিং পয়েন্ট ২৯৬। ৪ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চার নম্বরে রয়েছেন বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। অবশ্য এদিক থেকে সবার চেয়ে এগিয়ে আজমতউল্লাহ। অনেকেই মনে করছেন সাকিবের নাম তলিয়ে গেল এবার। এর জায়গায় উঠবে আজমতউল্লাহার নাম।  

উল্লেখ্য, পাকিস্তানের লাহোরে চলতি আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই ফিফটি করেছেন ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে ১২৬ রান করে তার অবস্থান ২৪ নম্বরে রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে আরও একজনের নম্বর ১০ নম্বরে রয়েছে। ১৭৭ রানের ইনিংস খেলা আর এক তরুণ ক্রিকেটার ইব্রাহিম জাদরান বর্তমানে ১০তম স্থানে রয়েছেন। একদিনের ক্রিকেটে শীর্ষ ব্যাটারের জায়গা দখলে রেখেছেন ভারতের শুভমন গিল।

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই রোদ থাকলেও বেলা বাড়লে প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু