চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার, এক লাফে ১৪৩ ধাপ এগোলেন কেকেআরের বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুসময় চলছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেথয়ে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন। ঘূর্ণির ফাঁদে পেয়ে বধ করেছিলেন ৫ কিউই ব্যাটারকে। সেমিফাইনালে অজি বধেও বিশেষ ভূমিকা রেখেছিলেন। আর তার পুরস্কারও পেলেন। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১৪৩ ধাপ এগিয়ে প্রথম একশো বোলারের তালিকায় চলে এসেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলিও। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ পিছিয়েছেন।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন বরুণ চক্রবর্তী। দুটি ম্যাচে নিয়েছেন সাত উইকেট। তার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি উইকেট নিয়েছেন। ইতিমধ্যে ভারত ফাইনালে ওঠায় আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। বরুণের পাশাপাশি আইসিসির র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বধের নায়ক বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চার ম্যাচে ২১৭ রান করেছেন কোহলি। গড় ৭২.৩৩। তার মধ্যে একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে শতরান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ওই পারফরম্যান্সের ফলে এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থস্থানে উঠে এসেছেন তিনি। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। প্রথম দশে আরও এক ভারতীয় ব্যাটার জায়গা পেয়েছেন। তিনি হলেন শ্রেয়স আইয়ার। তিনিও এক ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন।

আইসিসির ক্রমতালিকায় উন্নতি ঘটেছে ভারতের অলরাউন্ডার অক্ষর পটেলেরও। এক লাফে ১৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ভারতের স্পিনার-অলরাউন্ডার। যদিও প্রথম দশ অলরাউন্ডারের তালিকায় ভারতীয় হিসাবে একমাত্র ঠাঁই হয়েছে রবীন্দ্র জাদেজার। তিনি ৯ নম্বরে রয়েছেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ