চরম পদক্ষেপ আইসিসির, বিশ্বকাপ কভারের অনুমতি পেলেন না বাংলাদেশি সাংবাদিকরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেরাই চাপে পড়েছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আগেই বাদ দিয়েছে। এবার আরও চরম পদক্ষেপ নিল আইসিসি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করার অনুমতি দেওয়া হল না বাংলাদেশি সাংবাদিকদের।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই খেলায় প্রথমবারের মত বাদ গিয়েছে বাংলাদেশ। তাও আবার নিজেদের অবাস্তব জেদের কারণে। তবে ক্রিকেটাররা না খেললেও খেলা কভার করার জন্য আইসিসির  কাছে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। সমস্ত বাংলাদেশি সাংবাদিকের সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এর ফলে এই প্রথমবার বাংলাদেশি ক্রিকেট দলের পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে থাকছেন না বাংলাদেশের কোনও সাংবাদিকও। নিঃসন্দেহে বাংলাদেশের কাছে এই ঘটনা বিরাট বড় ধাক্কা।  বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন   বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক কভার করার আবেদন করেছিলেন। সকলকের আবেদন আইসিসি   প্রত্যাখ্যান করেছে। 

 আইসিসির সিদ্ধান্তে ক্রিকেটারদের পর এবার চরম হতাশ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। তাঁরা বলছেন, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় মনে হচ্ছে সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হয়েছে। অতীতে এমনটা কখনো হয়নি। এটা হতাশাজনক এবং উদ্বেগজনক। সাংবাদিকদের অনেকে আইনক্ষণায় বাংলাদেশের সরকারের উপরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। এতদিন বাংলাদেশ কোনও ইভেন্টে না খেললেও সেখানে সে দেশের সাংবাদিকরা যেতেন। কিন্তু এবার সেই ঘটনার ব্যতিক্রম হচ্ছে। যা কার্যত নরিরবিহীন বলেই মনে করছে সংবাদিকমহল। আইসিসির এই সিদ্ধান্তের পর বাংলাদেশি ক্রিকেট বোর্ড ও সরকার বিরুদ্ধে আরও বাড়ছে ক্ষোভ। অর্থাৎ নিরাপত্তার ইস্যু তুলে ভারতে খেলতে আসবে না বলে বিসিবি বিশ্বকাপ বয়কটের কথা বললেও বাস্তবে তারাই একঘরে হয়ে পড়ল। সেই সঙ্গে ক্রিকেটার থেকে সাংবাদিক সবার রোজগারের পথ এবং ভবিষ্যত অন্ধকার অন্ধকারের দিকে ঠেলে দিল মোল্লা ইউনূসের সরকার। 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের