জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসির সর্বশেষ টেস্ট ক্রমতালিকায় ভারতীয় ক্রিকেটারদের তালিকায় বড়সড় পরিবর্তন। বুধবার প্রকাশিত নতুন ক্রমতালিকায় ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমন গিল ব্যাটারদের তালিকায় দুই ধাপ নেমে নবম স্থানে চলে গিয়েছেন। অন্যদিকে, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহও এক ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছেন।  

তবে ক্রমতালিকায়  ভারতের জন্য স্বস্তির খবর দিয়েছেন তরুণ ব্যাটার দেবদূত পাডিক্কাল। তিনি এক লাফে পাঁচ ধাপ উপরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কারই পেয়েছেন পাডিক্কাল। তাঁর ব্যাট থেকে সিরিজে জোড়া শতরান এসেছিল।  শ্রীলঙ্কা সফরে তিন ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেছিলেন গিল। সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। তিনি দুই ধাপ নেমে এখন ব্যাটারদের তালিকায় নবম স্থানে রয়েছেন। ভারতের সর্বোচ্চ স্থানাধিকারী ব্যাটার হিসেবে অবশ্য সপ্তম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। যশস্বী জয়সওয়ালও নিজের ১১ নম্বর স্থান ধরে রেখেছেন।

আরও পড়ুন: মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি এখন তৃতীয় স্থানে। তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। হাঁটুর চোটের কারণে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন বুমরাহ এবং শ্রীলঙ্কা সফরেও তিনি খেলেননি। উল্লেখ্য, চোটের সমস্যায় বেশ ভুগছে ভারতীয় দল। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা