ICC Test rankings: জন্মদিনেই দুঃসংবাদ, ১০ বছরে প্রথমবার শীর্ষ কুড়িতে ঠাঁই হল না কোহলির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। আর ওই ব্যর্থতার জেরেই আইসিসির টেস্ট ক্রমতালিকায় শীর্ষ কুড়ির তালিকায় ঠাঁই হল না ভারতের প্রাক্তন অধিনায়কের। গত ১০ বছরে প্রথমবার আইসিসি’র ক্রমতালিকায় প্রথম ২০-তে জায়গা হল না কিং কোহলির। একই হাল ভারত অধিনায়ক রোহিত শর্মারও। তবে তৃতীয় টেস্টে অসাধারণ খেলার সুবাদে টেস্ট ক্রমতালিকায় এক লাফে পাঁচ ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ।

বুধবারই ৩৫ পেরিয়ে ৩৬ বছরে পা রেখেছেন ভারতের অন্যতম ব্যাটার বিররাট কোহলি। আর জন্মদিনই দুঃসংবাদ বয়ে এনেছে তাঁর জন্য। ২০১৪ সালের ডিসেম্বর থেকে আইসিসির টেস্ট ক্রমতালিকায় প্রথম কুড়িতে জায়গা করে নিয়েছিলেন ভারতের অন্যতম ব্যাটিং স্তম্ভ। ২০১৮ সালে আইসিসির টেস্ট, ওয়ানডে এবং টি ২০ ফরম্যাটের ক্রমতালিকায় শীর্ষস্থানে পৌঁছেছিলেন। তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি ওই নজির গড়েছিলেন। কিন্তু সেই ধারাবাহিতা কিংবা ফর্ম এখন অতীত। সদ্য নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

কিউইদের বিরুদ্ধে তিন টেস্টে ছয় ইনিংসে ব্যাট করে মাত্র ৯৩ রান করেছেন কোহলি। গড় ১৫.৫০। এক ইনিংসে শুধু অর্ধশতরানের দেখা পেয়েছিলেন। বাকি ইনিংসগুলিতে সমর্থকদের হতাশ করেছেন তিনি। যদিও সদ্য সমাপ্ত সিরিজেই টেস্টে ৯ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছেন।

আইসিসির তরফে প্রকাশিত সর্বশেষ টেস্ট ক্রমতালিকা অনুযায়ী, আগের সপ্তাহের চেয়ে আট ধাপ পিছিয়ে ২২ নম্বরে পৌঁছেছেন কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে জায়গা পেয়েছেন। তবে শুভমন গিল চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বল হাতে ১০ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা বোলিং ক্রমতালিকায় খানিকটা উন্নতি ঘটিয়েছেন। দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন। যশপ্রীত বুমরা দুই নম্বরে এবং রবিচন্দ্রন অশ্বিন পাঁচ নম্বরে রয়েছেন।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত