অস্ট্রেলিয়াকে ২৮৬ রানে বেঁধে রাখল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মরা-বাঁচার ম্যাচে খানিকটা হলেও জ্বলে উঠলেন ইংল্যান্ডের বোলাররা। শনিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্যাট কামিংসের অস্ট্রেলিয়াকে ২৮৬ রানে বেঁধে রাখলেন আদিল রশিদ-ক্রিস ওকসরা। মার্নুস লাবুশানে-ক্যামেরন গ্রিনরা প্রতিরোধ গড়ে না তুললে অজিরা ২০০ রানের গণ্ডি পেরোতে কিনা, তা নিয়ে সংশয় ছিল।

টসে জিতে এদিন অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু খুব একটা দারুণ শুরু করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। দ্বিতীয় ওভারেই ক্রিস ওকস সাজঘরে ফেরত পাঠান আগের ম্যাচে শতরান করা হেডকে (১১)। স্টিভ স্মিথের সঙ্গে বড় রানের জুটি গড়ার আগে ফর্মে থাকা ওয়ার্নারকে (১৫) ফিরিয়ে ফের ধাক্কা দেন ওকস। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামাল দেন স্টিভ স্মিথ ও মার্নুস লাবুশানে। দুজনে ৭৫ রানের জুটি গড়েন। ২২ তম ওভারে বল করতে এসে স্টিভকে (৪৪) ফেরান আদিল রশিদ। দলের স্কোরে ৪ রান যোগ হতে না হতেই আদিলের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চলতি বিশ্বকাপে চরম ব্যার্থ জোস ইংলিশ (৩)।

পর পর দুই উইকেট পেয়ে উজ্জীবিত হয়ে আগুন ঝরাতে থাকেন ইংলিশ বোলাররা। তাঁদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন মার্নুস লাবুশানে ও ক্যামেরন গ্রিন। দুজনে পঞ্চম উইকেটে ৬১ রান যোগ করেন। লাবুশানেকে (৭১) ফিরিয়ে জুটি ভাঙেন মার্ক উড। ষষ্ঠ উইকেটে মার্কাস স্টইনিসকে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন গ্রিন। অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা গ্রিনকে (৪৭) আউট করেন ডেভিড উইলি। ৪৪তম ওভারে স্টইনিসকে (৩৫) ফিরিয়ে দেন লিয়াম লিভিংস্টোন। দলের বিপদের দিনে বড় রানের ইনিংস খেলতে ব্যার্থ হন অজি অধিনায়ক প্যাট কামিংস (১০)। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে মার্ক উডের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে বাড়ি ফেরেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করে দেন অ্যাডাম জাম্পা। ৫০ তম ওভারে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন ক্রিস ওকস। প্রথম বলে ফিরিয়ে দেন জাম্পাকে ( ১৯ বলে ২৯ রান) আর তৃতীয় বলে আউট করেন মিচেল স্টার্ককে (১০)। ২৮৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র