গোলরক্ষকরা সময় নষ্ট করলেই কর্নার পাবে প্রতিপক্ষ, কবে থেকে চালু হচ্ছে নয়া নিয়ম?

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলরক্ষকদের অকারণে সময় নষ্ট করার ক্ষেত্রে এবার রাশ টানা হচ্ছে। অকারণে সময় নষ্ট করলে এবার থেকে বিপক্ষ দলের অনুকুলে কর্নার দেবেন রেফারি। খেলার গতি ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। চলতি বছরের জুন মাসে হতে চলা ক্লাব বিশ্বকাপ থেকেই চালু হবে নয়া নিয়ম।

ফুটবল ম্যাচে প্রায়শই দেখা যায়, খেলার গতি কমাতে গোলরক্ষকরা অকারণে বল ধরে রাখেন। বিশেষ করে ম্যাচে এগিয়ে থাকা দলের গোলরক্ষকদের বিরুদ্ধেই সময় নষ্ট করার ভুরিভুরি উদাহরণ রয়েছে। ম্যাচের শেষ লগ্নে কখনও ওই প্রবণতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। ওই প্রবণতা রুখতে গোলরক্ষকদের অধিক সময় বল ধরে রাখার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। সেই দাবিই মান্যতা পেতে চলেছে। আইএফএবি জানিয়েছে, এখন থেকে কোনও গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় বল ধরে রেখে খেলার গতি শ্লথ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই বিপক্ষ দলের অনুকুলে কর্নারের নির্দেশ দেবেন রেফারি।

এর আগেও গোলরক্ষকদের একাধিক নিয়মের জালে বাঁধা হয়েছে। যেমন, পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোল লাইনের বাইরে এসে শট ফেরালে তা বাতিল হবে এবং পুনরায় শট নেওয়ার সুযোগ পাবেন প্রতিপক্ষের খেলোয়াড়। পেনাল্টি শটের সময় গোলরক্ষক গোলপোস্ট স্পর্শ করতে পারবেন না। গোলরক্ষক ব্যাক পাস ধরতে পারবেন না। তা ধরলে ইনডাইরেক্ট ফ্রি কিক হবে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের