ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য প্রাথমিক দল ঘোষণা স্টিমাচের, ঠাঁই পেলেন না বিশাল

বুধবার থেকে কলকাতায় বসছে ভারতীয় দলের প্রশিক্ষণ শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে মণিপুরের ইম্ফলে শুরু হচ্ছে ত্রিদেশীয় প্রতিযোগিতা। ভারত ছাড়াও প্রতিযোগিতায় খেলবে মায়ানমার ও কিরগিজস্তান। আজ মঙ্গলবার ওই প্রতিযোগিতার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। ২৩ সদস্যের দলে বেঙ্গালুরুর সাত খেলোয়াড় সুযোগ পেলেও মোহনবাগান থেকে ঠাঁই পেয়েছেন মাত্র দুজন। সবচেয়ে বিস্ময়কর হলো, আইএসএলের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া বাগান গোলরক্ষক বিশাল কায়েথের ঠাঁই হয়নি দলে।

ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলতে নামার আগে বুধবার থেকে কলকাতায় বসছে ভারতীয় দলের প্রশিক্ষণ শিবির। পাঁচদিন চলবে ওই শিবির। আগামী শনিবার আইএসএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। তাই শিবিরে ওই দু্ই দল থেকে ডাক পাওয়া নয় খেলোয়াড়কে শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের নয় ফুটবলার শিবিরে যোগ দেবেন ১৯ মার্চ।

২৩ ফুটবলারের পাশাপাশি রিজার্ভে আরও ১১ ফুটবলারের নাম ঘোষণা করেছেন স্টিমাচ। সেই দলে অবশ্য এটিকে মোহনবাগানের পাঁচ ফুটবলার রয়েছেন। বিশাল কায়েথ ছাড়াও প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, শুভাশিস বসু ও আশিস রাইদের রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ত্রিদেশীয় প্রতিযোগিতার জন্য ভারতীয় দলে কারা ডাক পেলেন-

গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, পূর্বা লাচেংপা, অমরেন্দ্র সিংহ।

ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, রোশন সিংহ, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা, রাহুল ভেকে, মেহতাব সিংহ, গ্লেন মার্টিন্স।

মিডফিল্ডার: সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ়, ইয়াসির মহম্মদ, ঋত্বিক দাস, জিকসন সিংহ, লালিনজুয়ালা ছাংতে, বিপীন সিংহ।

ফরোয়ার্ড: মনবীর সিংহ, সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণন।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ