অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। সমস্ত ধরনের ক্রিকেটের ফরম্যাট থেকে তিনি সরে গিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের মাধ্যমে একটি স্বর্ণ যুগের অবসান ঘটল, যে যুগে ভারতের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ জয় এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকের মতো ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। 

 দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার ব্যাটার হিসেবে নিজের খেলায় আরও মনোযোগ দিতে চান তিনি। তাঁর এই সিদ্ধান্তে ভারতীয় মহিলা ক্রিকেটে শুরু হতে চলেছে নতুন নেতৃত্বের অধ্যায়। হরমনপ্রীত ২০১৬ সালে ভারতের টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন। এরপর ২০২২ সালে তিনি ওয়ানডে দলের অধিনায়ক হন এবং ২০২৩ সালে তিন ফরম্যাটেই দলের নেতৃত্ব তাঁর হাতে আসে। প্রায় এক দশক ধরে টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট পেয়েছে একাধিক ঐতিহাসিক সাফল্য। গত বছর দেশের মাটিতে ভারতের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় আসে হরমনপ্রীতের নেতৃত্বে। এছাড়াও ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল পরপর দ্বিতীয়বার টি-২০ ক্রিকেটে সোনা জেতে। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আবেগঘন বলে জানিয়েছেন হরমনপ্রীত। তাঁর কথায়, এই দায়িত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ এবং ত্যাগ। তবে অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। বরং নেতৃত্বের চাপ সরিয়ে এবার ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই খেলতে চান হরমনপ্রীত।

আরও পড়ুন: ‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

তবে তাঁর পর ভারতের নেতৃত্বে কে আসবেন, তা নিয়েই এখন জোর জল্পনা। দীর্ঘদিনের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে, ভারতীয় মহিলা ক্রিকেটারা  এবার  নতুন নেতৃত্বের অধীনে পথচলা শুরু করতে চলেছে।  

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার