একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসি-র সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশের পর আরও একবার স্পষ্ট হয়ে গেল বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য ঠিক কতটা। ব্যাটিং, বোলিং প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটারদের দাপট চোখে পড়ার মতো। একের পর এক দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে চলেছেন ভারতীয় তারকারা। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। আইসিসির প্রকাশিত সর্বশেষ একদিনের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যানের আসনে উঠে এসেছেন তিনি। শুধু তাই নয় গিল পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। গিলের উত্থানে কোহলি এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন ।

সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন গিল। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে র‍্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিতে সাহায্য করেছে। বর্তমানে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে মাত্র ২৪ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক। শুধু গিলই নন, ভারতীয় ক্রিকেটারদের জন্য এই আপডেট বেশ অনেকগুলি সুখবর নিয়ে এসেছে। উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশানও নজর কেড়েছেন। তিনি ২১ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম স্থানে উঠে এসেছেন। বোলারদের তালিকাতেও ভারতের সাফল্য নজর কেড়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিং ১৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ৩৪ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে পৌঁছেছেন। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ৭১ নম্বরে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে রোহিত শর্মা চতুর্থ স্থানেই রয়ে গিয়েছেন। শ্রেয়স আইয়ার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। তবে কেএল রাহুল দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গিয়েছেন।

অন্যদিকে টেস্ট ক্রিকেটেও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে এক নম্বর টেস্ট বোলার হয়ে উঠেছেন। দীর্ঘ ৩৬ বছর পর জ্যাক কাওয়ি এবং রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের কোনো ফাস্ট বোলার সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। ২০২৪ সালের নভেম্বরে কাগিসো রাবাদাকে পেছনে ফেলে বুমরাহ এককভাবে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ ১-১ সমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় হেনরি শীর্ষে উঠে এসেছেন। টেস্ট ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ফের শীর্ষস্থানে ফিরেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১