টি-২০ ক্রিকেটে চাইলেই ফর্মে ফেরা যায়: সাকিব

সম্প্রতি খুব একটা ভালো ফর্মে ছিলেন না সাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দু’ ম্যাচের নায়ক তিনি। ওমান এবং পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। তবে সম্প্রতি খুব একটা ভালো ফর্মে ছিলেন না সাকিব আল হাসান। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ঠিক জ্বলে উঠেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই ঝলক দেখান তিনি। ৩৭ বলে ৪৬ রান করার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট।

সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে এই ফর্মের ধারে কাছেও দেখা যায়নি সাকিবকে। ফাইনাল ম্যাচে যদি ব্যাট হাতে ২০ রানও করে যেতেন তাহলে হয়তো হারের মুখ নাও দেখতে হতো কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু হঠাৎ ফর্ম ফিরে পাওয়ার এই রহস্য কী? এই প্রশ্নের উত্তর দিলেন সাকিব নিজেই।

ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর তিনি জানান, ‘টি-২০ ফরম্যাটের ক্রিকেটে চাইলেই ফর্মে ফেরা যায়। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। অধৈর্য হয়ে পড়লে হবে না। তবে এই বিষয়টা আমার জন্য একটু কঠিন হয়ে পড়েছিল। কারণ, আমি প্রায় ৫-৬ মাস ধরে টানা ক্রিকেট খেলে একটু ক্লান্ত হয়েও পড়েছিলাম।’

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি