চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যাটিং বিপর্যয়, ১৮০ রানেই শেষ রোহিতদের প্রথম ইনিংস

নিজস্ব প্রতিনিধিঃ গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় টিম ইন্ডিয়ার। মাত্র ১৮০ রানে  ইনিংস শেষ করল রোহিতদের দল ।  দলের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সকলেই ব্যর্থ হলেন। তবে  ভারতীয় ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ ৪২ রান করেন তরুণ তারকা নীতীশ রেড্ডি।  অন্যদিকে  ম্যাচে  একাই ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ইনিংসকে গুঁড়িয়ে দেন মিচেল স্টার্ক।

অ্যাডিলেড ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। আর তাতেই ১৮০ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম বলেই  বলেই ফেরেন যশস্বী জয়সোয়াল। টপ অর্ডারের মধ্যে একমাত্র ক্রিজে টিকতে পারেন কেএল রাহুল ও শুবমান গিল। তবে ম্যাচের শেষের দিকে ৫৪ বলে ৪২  রান করা নীতিশ রেড্ডির ব্যাটে ভদ্রস্থ জায়গায় পৌঁছল টিম ইন্ডিয়ার স্কোর ৷ দক্ষিণী ব্যাটারকে খানিক সঙ্গ দিলেন ঋষভ পন্থ (৩৫  বলে ২১ রান ) ও রবিচন্দ্রন অশ্বিন (২২  বলে২২ রান) ৷ সবমিলিয়ে, ভারতের ইনিংস শেষ হয় ১৮০ রানে।

অন্যদিকে, এদিনের ম্যাচে  আলাদা করে নজর কেড়েছে  মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি এই ইনিংসে  একাই নিয়েছেন   ৬টি উইকেট । এছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন  অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড।  বলা বাহুল্য, ব্যাটিংয়ে ভরাডুবির পর  এবার  চ্যালেঞ্জ  টিম ইন্ডিয়ার বোলারদের।  জশপ্রীত বুমরার ব্রিগেড প্রত্যাঘাত করতে পারবে কি না সেটাই এখন মূল দেখার বিষয় ।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ