Delhi Test: দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৬১/১, এগিয়ে ৬২ রানে

ভারতের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে অজিদের ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ইনিংস। এক রানে এগিয়ে থাকা সফরকারী দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬১ রান। অর্থা‍ৎ ৬২ রানে এগিয়ে। ট্র্যাভিস  হেড ৩৯ রানে এবং মারনুস লাবুশানে ১৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের মীমাংসা হয়েছিল তিনদিনেই। দ্বিতীয় টেস্টে হারলে যে বর্ডার-গাভাসকার ট্রফি দখল করা যাবে না তা বুঝতে পেরে দ্বিতীয় টেস্টে মরিয়া হয়ে ঝাঁপিয়েছেন অজি ক্রিকেটাররা। প্রথম ইনিংসে ২৬৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ায় কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। কিন্তু নেথান লায়ান বল হাতে বিধ্বংসী হয়ে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। ২৬২ রানে গুটিয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে যাতে বড় সড় রান তোলা যায় সেই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছেন অজিরা।

যদিও দ্বিতীয় দিনের শেষ লগ্নে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অজিদের। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী উসমান খোয়াজাকে দ্রুত ফেরান রবীন্দ্র জাদেজা। ১৩ বল খেলে মাত্র ছয় রান করে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার। ২৩ রানে প্রথম উইকেট হারানোর পরে আর কোনও ঝুঁকি নেননি ট্র্যাভিস হেড ও নৈশ প্রহরী হয়ে মাঠে নামা মারনুস লাবুশানে। দিন শেষে ৪০ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন হেড। আর ১৯ বলে ১৬ রান করে ক্রিজে রয়েছেন মারনুস লাবুশানে। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নিরবিচ্ছিন্ন ৩৮ রান সংগ্রহ করেছেন দুজনে।

উত্তরাখণ্ডে টানেল ধসে ৭ শ্রমিকের মৃত্যু, জখম ১৪

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম