২২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস, শুধু লড়লেন মুমিনুল হক

ভারতের পক্ষে সেররা বোলিং উমেশ যাদবের। ২৫ রানে চার উইকেট নিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থায় পৌঁছতে পারল না টাইগাররা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন দলে ফিরে আসা মুমিনুল হক। দুর্দান্ত খেলেও কামব্যাক ম্যাচে শতরান পেলেন না তিনি। রবিচন্দ্রন অশ্বিনের বলে ৮৪ রানে সাজঘরে ফিরতে হল। যার ফলে ২২৭ রানে গুটিয়ে গেল টাইগারদের ইনিংস। প্রথম দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে কোন উ্-ইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ১৯। 

চট্টগ্রামে প্রথম টেস্টে বিশাল রানে হারার পরে টাইগাররা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বলে অনেকেই আশা করেছিলেন। টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে ক্যাচ দিয়েছিলেন জাকির হাসান। কিন্তু তা মিস করেন মহম্মদ সিরাজ। ৩৯ রানের মাথায় জয়দেব উনাদকটের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন প্রথম টেস্টে শতরান করা জাকির হাসান (১৫)। তিন বল বাদে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তাঁর অবদান মাত্র ২৪ রান। অধিনায়ক সাকিব আল হাসানও দ্রুত ফিরে যান। উমেশ যাদবের বলে মিড অফে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে ৩৯ বলে ১৬ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

সাকিব আউট হওয়ার পর মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় সামলানোর চেষ্টা চালিয়েছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনে ৪৮ রান যোগ করেন। জয়দেব উনাদকাটের অফস্ট্যাম্পের উপরে থাকা বল বুঝতে না পেরে ব্যাট ছুঁইয়ে দেন মুশফিক। ক্যাচ লুফতে ভুল করেননি উইকেটরক্ষক ঋষভ পন্থ। ৩৯ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। পঞ্চম উইকেটে জুটি বেঁধেছিলেন মুমিনুল ও লিটন দাস। দুজনে ৪২ রান যোগ করেন। অশ্বিনকে ফ্লিক করতে গিয়ে ফিরে যান লিটন। এর পরে ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। ৫১ বল খেলে ১৫ রানে ফেরেন তিনি। মাত্র ছয় রান করে ফেরেন নুরুল হাসান একদিকে যখন একের পর এক ব্যাটসম্যান ফিরছিলেন সাজঘরে তখন একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছিলেন মুমিনুল। শতরানের দিকেও এগোচ্ছিলেন। কিন্তু ৮৪ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন অশ্বিন। দু্ই বল বাদে শূন্য রানে ফেরেন খালিদ আমেদও।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

বদলাবে অরেঞ্জ ক্যাপ জয়ের ধারা? IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত