সম্পর্কের টানাপোড়েনের আঁচ এশিয়া কাপ ফাইনালে, বচসায় জড়াল ভারত-বাংলাদেশের খেলোয়াড়রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকায় চলছে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার। তা নিয়ে বেশ ক্ষুব্ধ নয়া দিল্লি। এই আবহে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বচাসায় জড়াল দুই দলের খেলোয়াড়রা।  জানা গিয়েছে, ভারত খেলার সময় বাংলাদেশ ব্যাটাররা তাদেরকে দেখে  ট্রোল করতে  শুরু করে ।  তাতেই ক্ষুব্ধ হয় টিম ইন্ডিয়ার ব্যাটাররা ।

এই ঘটনার জেরেই রেগে যায় ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান । তখনই ভারতের অধিনায়কদের সঙ্গে বাংলাদেশের পেসার ইকবাল ইমনের বাকবিতণ্ডা হতে শুরু করে। পরে আম্পায়ারের হস্তক্ষেপের পরিস্থিতি সামাল আনে। ইতিমধ্যেই মাঠের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কী কারণে দুই দলের মধ্যে বচসা হয় তা এখন জানা যায়নি ।

রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ছোটদের কাছে ৫৯ রানে হারতে হয় টিম ইন্ডিয়াকে । এই  নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা জিতলেন বাংলাদেশের ছোটরা।  ওপেনার হিসাবে কালাম সিদ্দিকি ১৬ বলে  মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। এরপরেই আরেক  ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ২০ রান করেন। সেই সঙ্গে   অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন । তবে ম্যাচের  প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। জয়ের জন্য ভারতের ছোটদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৯৯ রানের। কিন্তু শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের। মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া ।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা