India vs England: ‘তোমার মন কোথায়?’, মাঠের মধ্যেই হর্ষিত রানাকে ধমকালেন রোহিত শর্মা

'তোমার মন কোথায়....', আচমকাই হর্ষিত রানার উপর রেগে লাল অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কেন? চলছে ইংল্যান্ড বনাম ভারত ওডিআই ম্যাচ। ODI সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘তোমার মন কোথায়….’, আচমকাই হর্ষিত রানার উপর রেগে লাল অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কেন? চলছে ইংল্যান্ড বনাম ভারত ওডিআই ম্যাচ। ODI সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ। রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বারাবাতি স্টেডিয়ামে হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের ODI সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১ বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। ভারতের সামনে এখন জয়ের লক্ষ্য ৩০৫ রান। তবে এদিন ম্যাচের মধ্যেই সহকর্মীর উপর রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। ম্যাচ চলাকালীনই হর্ষিত রানার উপর বেজায় চটে যান রোহিত শর্মা।

রেগে মেগে তিনি হর্ষিতকে বলেই বসেন, ‘ম্যাচের সময় তোমার মন কোথায় থাকে?’ আসলে এদিন হর্ষিত রানা বোলিংয়ের সময়ে ফলোথ্রুতে বলটি স্ট্যাম্পে আঘাতের চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি ফলোথ্রু হিসেবে হাত ফসকে মাঠের সীমা পেরিয়ে যায় অর্থাৎ রানা বল আটকানোর চেষ্টা করলেও বল সীমানার বাইরে বেরিয়ে যায়। ফলে প্রতিপক্ষ ইংল্যান্ড সহজেই ৪ রান হাঁকিয়ে নেয়। আর তাতেই হর্ষিত রানার উপর বেজায় চটে যান রোহিত শর্মা। ম্যাচের মধ্যেই তাঁকে হর্ষিত রানাকে শাসন করতে দেখা যায়। এবং রোহিত শর্মা চেঁচিয়ে বলে ওঠেন, ‘তোমার মন কোথায় থাকে…?’ ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ৩২ তম ওভারের পঞ্চম বলের সময় রোহিত শর্মার ক্রোশের মুখে পড়েন হর্ষিত রানা। কারণ হর্ষিত রানার ওই বলেই ইংল্যান্ডের দাপুটে ব্যাটসম্যান জস বাটলার একটি দুর্দান্ত শট খেলেন।

মাঠের সীমার বাইরে চলে যায় বল। আর তাতেই ইংল্যান্ডের দখলে চলে আসে ৪ রান। আর তাতেই মেজাজ হারান অধিনায়ক! এ সময় হর্ষিত রানা তার ফলোথ্রুতে বাঁ দিক থেকে বল সংগ্রহ করেন এবং স্ট্যাম্পের দিকে ওয়াইল্ড থ্রো করেন। আর এই থ্রোটি খুব খারাপ ছিল। তার ফলেই ইংল্যান্ড বল সীমার বাইরে বের করে বাজিমাত করে। তাতে আরও চাপ বাড়ে ভারতের। ODI ভারতের একাদশ তালিকায় রয়েছেন, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের