চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 দলে থাকছেন ইশান-অক্ষর-সঞ্জু, তিরুবন্তপুরমে কিউইদের বিরুদ্ধে প্রথম একাদশ থেকে বাদ পড়বেন কে ?

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (৩১ জানুয়ারি) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখীমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এটাই পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ। টানা তিনটি খেলায় জেতার পর বিশাখাপত্তনমে ৫০ রানের শোচনীয় পরাজয় সত্ত্বেও, টিম ইন্ডিয়াকে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের আগে এই ম্যাচটি হবে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সঞ্জু স্যামসন তাঁর ক্যারিয়ারে এই প্রথমবারের মতো নিজের ঘরের মাঠে খেলবেন। ভাইজ্যাকে ছয় ব্যাটসম্যান-পাঁচ বোলারকে ব্যবহার করে পরীক্ষা করা হয়েছিক। সেই খেলায় কুলদীপ যাদব এবং সঞ্জু স্যামসনের ফর্মে ফেরা ভারতের জন্য বিরাট স্বস্তির বিষয় ছিল। তবে শেষ ম্যাচে কেমন হবে প্রথম একাদশ জেনে নিন। 

দলে থাকছেন ইশান কিষান, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যমসন। শনিবার ভারতের প্রথম একাদশে কোচ গৌতম গম্ভীর তিনটি বদল করার সম্ভাবনা রয়েছে। চেনা ছন্দে ওপেন করবেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তিন নম্বরে ফিরবেন ঈশান কিশন। অধিনায়ক সূর্যকুমার নাম্বেন তিন নম্বরে। পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ছয় নম্বরে থাকবেন শিবম দুবে। সাত নম্বরে ফিনিশারের ভূমিকায় রাখা হবে রিঙ্কু সিংহকে। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ম্যাচের একদিন আগে এক সংবাদ সম্মেলনে প্লেয়িং ১১-এর ইঙ্গিত দিয়েছিলেন। শ্রেয়স আইয়ার সুযোগ পাবেন কিনা তা এখনও দেখার বিষয়। 

তিরুবনন্তপুরম T20-এর জন্য এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং। 

অন্যদিকে বিবিএলে যোগদানের নিইউজিল্যান্ডের ফিন অ্যালেন সম্ভবত ডেভন কনওয়ের স্থলাভিষিক্ত হবেন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হিসেবে। ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাম কাফের ইনজুরিতে পড়ার পর থেকে মাঠের বাইরে থাকা মাইকেল ব্রেসওয়েল সম্পর্কে  জানা যায়নি। তাঁর  অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

তিরুবনন্তপুরম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ 

টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকারি ফাউলকস, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ