টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, বাদ পড়লেন অক্ষর-বুমরাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। ভারতের প্রথম একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে স্পিডস্টার যশপ্রীত বুমরাহকে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন হর্ষিত রানা। আর আহত অক্ষর পটেলের জায়গায় খেলছেন কুলদীপ যাদব।

একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারার পরে টি টোয়েন্টি সিরিজ জিতে মুখরক্ষা করতে চাইছেন সূর্যরা। প্রথম ম্যাচে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংহের দুরন্ত বোলিংয়ের দৌলতে নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ফলে শুক্রবার (২৩ জানুয়ারি) রায়পুরে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যেতে চাইছেন গৌতম গম্ভীররা। উল্টোদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে ঝাঁপাবেন মিচেল স্যান্টনাররাও। ফলে রায়পুরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিন টসে জেতার পরে কিউইদের প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে ভারত অধিনায়ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা রান তাড়া করতে পারিনি।  তাই রান তাড়া করে জয় হাসিল করতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি বিভাগেই উন্নতি করার চেষ্টা করছি।’ অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারও জানিয়েছেন, টসে জিতলে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতেন। আগের দিনের দলে তিনটি পরিবর্তন করে প্রথম একাদশ সাজিয়েছেন।’

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারতীয় একাদশ-

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, আর্শদীপ সিংহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।  

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…