অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে এক অন্যরকম আবেগ, উত্তেজনা আর টানটান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়া মানেই যেন গোটা ক্রিকেটবিশ্বের নজর আটকে যায় ২২ গজের দিকে। শুধু দুই দেশের সমর্থকরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন এই মহারণের জন্য। আজ শনিবার (৩ অক্টোবর) এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে ফের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। অভিষেক শর্মার চওড়া ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে  ২১১ রান করেছে মেন ইন ব্লু। অর্থাৎ ভারতকে হারিয়ে পাকিস্তানকে সোনার পদক জিততে হলে করতে হবে ২১২ রান।     

শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমেই দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী ঝড় তুলেছিলেন। তবে তবে, বৈভব তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী করতে পারেননি। স্যাম আইয়ুবের বলে উইকেটরক্ষক উসমান খানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। বৈভব দুটি ছক্কা মেরে ৯ বলে ১৫ রান করেন। বৈভব আউট হওয়ার সময় দলের স্কোর ছিল। এই ম্যাচে সঞ্জু স্যামসনও হতাশ করেছেন, ৪ বলে মাত্র ২ রান করে আহমেদ দানিয়ালের বলে আউট হন তিনি। অভিষেক শর্মা ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন। ২৮ বলে  ৬১ রানে অভিষেকের ইনিংসের সমাপ্তি ঘটে। উসমান খানের স্টাম্পিংয়ের শিকার হয়ে আরাফাত মিনহাসের বলে অভিষেক আউট হন। ঈশান কিশানকেও (১৮ বলে ২০ রান) আউট করেন আরাফাত মিনহাস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ফেরেন ২৪ বলে ২১ রান করে। এদিন তিলক ২২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবে ১৫ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন।   

আরও পড়ুন: ‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

এদিকে পর পর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে ভারত তখন হাল ধরেন তিলক ভর্মা। তাঁর ব্যাটিংয়ের তাণ্ডবে কার্যত নাজেহাল হয়ে পান পাক বোলাররা শেষের দিকে ওভারে শুধুই চার আর ছক্কা বইয়ে দিয়েছেন তিলক। এক সময় ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল দর্শকরা ঠিক তখনই ব্যাট হাতে জাদু দেখান তিলক। 

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান