ঘন কুয়াশায় লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে সংশয়

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘন কুয়াশার কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। রাত নয়টার সময়ে ফের মাঠ পরীক্ষা করবেন আম্পায়াররা। তার পরেই ফয়সালা হবে। যদিও নিয়মানুযায়ী, রাত ৯টা বেজে ৪৬ মিনিটের মধ্যে মাঠে প্রথম বল না গড়ালে ম্যাচ ভেস্তে দিতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের জন্য সন্ধে সাড়ে ছয়টায় টস হওয়ার কথা ছিল। তার আগেই অবশ্য ঘন কুয়াশায় ঢেকে যায় স্টেডিয়াম চত্বর। ফলে নির্ধারিত সময়ে টস করতে পারেননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও আইডেন মার্করাম। দুই আম্পায়ার জানিয়ে দেন সন্ধে ছয়টা বেজে ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেবেন। ৬টা ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা ভীষণ কম। আবার সাড়ে সাতটায় মাঠ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সাড়ে সাতটার সময়ে ফের মাঠে হাজির হন দুই আম্পায়ার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাঝমাঠে থাকা ক্রিজ পরিদর্শনের চেষ্টা করে ব্যর্থ হন। তখনও গোটা মাঠ ছিল কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি না থাকায় রাত আটটায় ফের মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি এক ইঞ্চিও বদলায়নি। ফের টস করার সময় পিছিয়ে দেন দুই আম্পায়ার। জানান সাড়ে আটটায় মাঠ ফের পরিদর্শন করবেন। পিচের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য শতরঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হয়।

আম্পায়াররা যখন দফায়-দফায় মাঠ পরিদর্শন করছেন তখনই মাস্ক পরিহিত অবস্থায় গা ঘামাতে দেখা যায় ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। নিমিষেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কুয়াশার কারণে ভারতীয় খেলোয়াড়দের চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট।

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের