আশঙ্কাই সত্যি, লখনউয়ে ঘন কুয়াশায় ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আশঙ্কাই সত্যি হল। ঘন কুয়াশার কারণে বুধবার (১৭ ডিসেম্বর) লখনউযের একানা স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেল। রাত ৯টা বেজে ২৫ মিনিটে শেষ বার মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা করেন দুই আম্পায়ার। যদিও কেন তিন ঘন্টা সময় আপেক্ষা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে আগামী  শুক্রবার (১৯ ডিসেম্বর) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা পঞ্চম ম্যাচেই সিরিজের নিষ্পত্তি হবে। উল্লেখ্য, চলতি সিরিজে সূর্যকুমার যাদবরা ২-১ ব্যবধানে এগিয়ে।

এদিন চতুর্থ ম্যাচের জন্য সন্ধে সাড়ে ছয়টায় টস হওয়ার কথা ছিল। তার আগেই অবশ্য ঘন কুয়াশায় ঢেকে যায় স্টেডিয়াম চত্বর। ফলে নির্ধারিত সময়ে টস করতে পারেননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও আইডেন মার্করাম। দুই আম্পায়ার জানিয়ে দেন সন্ধে ছয়টা বেজে ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেবেন। ৬টা ৫০ মিনিটে মাঠ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা ভীষণ কম। আবার সাড়ে সাতটায় মাঠ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সাড়ে সাতটার সময়ে ফের মাঠে হাজির হন দুই আম্পায়ার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাঝমাঠে থাকা ক্রিজ পরিদর্শনের চেষ্টা করে ব্যর্থ হন। তখনও গোটা মাঠ ছিল কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি না থাকায় রাত আটটায় ফের মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেন। কিন্তু পরিস্থিতি এক ইঞ্চিও বদলায়নি। ফের টস করার সময় পিছিয়ে দেন দুই আম্পায়ার। জানান সাড়ে আটটায় মাঠ ফের পরিদর্শন করবেন। পিচের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য শতরঞ্জি দিয়ে ঢেকে দেওয়া হয়।

আম্পায়াররা যখন দফায়-দফায় মাঠ পরিদর্শন করছেন তখনই মাস্ক পরিহিত অবস্থায় গা ঘামাতে দেখা যায় ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। নিমিষেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কুয়াশার কারণে ভারতীয় খেলোয়াড়দের চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। রাত সাড়ে আটটায় মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট না হওয়ায় আম্পায়াররা ফের জানিয়ে দেন, রাত নয়টায় ফের চেষ্টা করা হবে। তখনও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি না ঘটায় জানিয়ে দেওয়া হয় রাত নয়টা বেজে ২৫ মিনিটে একবার শেষ চেষ্টা করা হবে। টানা ছয়বার মাঠ পরিদর্শন করেও খেলা শুরু করার মতো আনুকুল পরিস্থিতি না থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩