৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সমস্ত জল্পনার অবসান। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার রিঙ্কু সিংহ ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। লখনউয়ের এক অভিজাত হোটেলেই বসছে সামাজিক বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠরাও ছাড়াও বিয়েতে অতিথি হিসেবে হাজির থাকবেন দুজনের ঘনিষ্ঠরা। ইতিমধ্যেই বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরিবারের সদস্যরা।

রিঙ্কু ও প্রিয়ার প্রেমের গল্পও বেশ অভিনব। রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় ২০২২ সালে। একটি ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই তাঁদের প্রথম পরিচয়। পরে কথা-বার্তার মাধ্যমে সম্পর্ক শুরু হয় এবং ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে যোগাযোগ বাড়ে। ২০২৫ সালের জুন মাসে  ৩০০ জনের বেশি অতিথির উপস্থিতিতে লখনউতে  তাঁদের বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাজবাদী পার্টির লোকসভা সাংসদ প্রিয়া সরোজ জানিয়েছেন তাঁর ইচ্ছা ছিল গ্রামের বাড়ি থেকেই বিয়ে করার। কারণ তাঁদের পরিবারের প্রায় সব বিয়েই গ্রামে হয়েছে এবং সেই পরিবেশের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন গ্রামের বাড়িতে মণ্ডপ সাজিয়ে আত্মীয়দের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নিয়মে বিয়ে করবেন। তবে নানা কারণে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না।

চলতি বছরের শুরুতেই টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারিয়েছিলেন রিঙ্কু সিংহ। ফলে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী কাল অশৌচ থাকায় চলতি বছরে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারের সামাজিক বিয়ে হবে কিনা, তা নিয়ে জোর চর্চা চলছিল। তবে দুই পরিবারই সিদ্ধান্ত নিয়েছে, ৪ তারিখেই ধর্মীয় রীতি মেনে প্রিয়া সরোজ ও রিঙ্কু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা