সামির আগুনে বোলিং, ২৬৩ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

সফরকারী দলের পক্ষে সর্বাধিক রান করেছেন উসমান খোয়াজা (৮১ রান)।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহম্মদ সামি-রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার বোলিং তোপে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৬৩ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সফরকারী দলের পক্ষে সর্বাধিক রান করেছেন উসমান খোয়াজা (৮১ রান)। পিটার হ্যান্ডসকম্ব ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় তিনশো রানের গণ্ডি পেরোতে পারেনি অজিরা।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। স্কোর বোর্ডে ৫০ রান সংগ্রহ হওয়ার পরেই ওয়ার্নারকে (৪৪ বলে ১৫) সাজঘরে ফিরিয়ে অজি শিবিরে ধাক্কা দেন মহম্মদ সামি। এর পরে দ্বিতীয় উইকেটে লাবুশানের সঙ্গে জুটি বেঁধে দলকে নিয়ে যান খোয়াজা। লাবুশানেকে ফিরিয়ে দিয়ে ফের প্রতিপক্ষ শিবিরকে ধাক্কা দেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। লাবুশানের আউট হয়ে যাওয়ার পরের বলে শূন্য রানে স্টিভ স্মিথকে ফেরান অশ্বিন। মধ্যাহ্ন বিরতির সময়ে অজিদের রান দাঁড়ায় তিন উইকেটে ৯৪।

মধ্যাহ্নভোজনের খানিক বাদেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দেন মহম্মদ সামি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান খোয়াজা ও হ্যান্ডসকম্ব। ক্রিজে জমে যাওয়া খোয়াজাকে ফেরান জাদেজা। উড়ে গিয়ে এক হাতে দুরন্ত ক্যাচ নিলেন রাহুল। ৫ বল খেলে শূন্য রানে অশ্বিনের বলে স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যালেক্স ক্যারি। অধিনায়ক প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডসকম্ব জুটি বেঁধে ফের বিপদ সামলানোর চেষ্টা করেন। সপ্তম উইকেটে দুজনে ৫৯ রান তোলেন। অজি অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন জাদেজা। মাত্র চার বল খেলে ফিরে যান টড মারফি। নাথান লায়নকে (১০) বোল্ড করলেন শামি।  ম্যাথু কানহেমানকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেন তিনি। ভারতের তিন বোলার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামি ভাগাভাগি করে ১০ উইকেট নিয়েছেন। প্রথম দুজন তিনটি করে এবং সামি চার উইকেট নিয়েছেন।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম কাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?