৪৮০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, দিন শেষে ভারতের স্কোর ৩৬

ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১৭) ও শুভমন গিল (১৮)।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে  সফরকারী দল তুলেছে ৪৮০ রান। উসমান খাওয়াজা অল্পের জন্য দ্বিশতরান পাননি। দিন শেষে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১৭) ও শুভমন গিল (১৮)।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ২৫৫। আজ শুক্রবার ফের ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রন। ভারতীয় বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে নির্ভয়ে খেলতে থাকেন দুজনে। ওই জুটি ভাঙতে কালঘাম ছুটে যায় মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনদের। ভারতীয় বোলারদের শাসন করে খাওয়াজার পরে শতরান করেন ক্যামেরন গ্রিন। চা বিরতির আগে গ্রিনকে (১৭০ বলে ১১৪) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে খাওয়াজার সঙ্গে জুটি বেঁধে ২০৮ রান যোগ করেন অজি ব্যাটার।  গ্রিনের পরে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে শূন্য রানে ফিরিয়ে দেন অশ্বিন। মিচেল স্টার্কও (৬) বেশি সুবিধা করতে পারেননি।

নেথান লায়নকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান খাওয়াজা। যখনই মনে হচ্ছিল দ্বিশতরান পাবেন অজি ওপেনার (১৮৮), ঠিক তখনই অক্ষর পটেলের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। খাওয়াজার পরে দুই অজি বোলার নেথান লায়ন ও টড মরফি জুটি বেঁধে দলকে রানের পাহাড়ে দাঁড় করান। নবম উইকেটে দুজনে ৭০ রান যোগ করেন। মরফিকে (৬১ বলে ৪১) ফিরিয়ে ওই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। নেথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস মুড়িয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সফল রবিচন্দ্রন অশ্বিন। ৯৬ রানে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন। মহম্মদ শামি দুটি এবং অক্ষর পটেল ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক