প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকাতে পারলেন না রোহিতরা

নেথান লায়ান ২৯ ওভার বল করে ৬৭ রানে পাঁচ উইকেট নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নেথান লায়নের দুর্ধর্ষ বোলিংয়ের মুখে ২৬২ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। অর্থা‍ৎ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এক রান কম করল রোহিত বাহিনী। শেষের দিকে অক্ষর পটেল আর রবিন্দ্রন অশ্বিন রুখে না দাঁড়ালে ভারতের রান দোশোর গণ্ডি টপকাত কিনা তা নিয়েও সংশয় ছিল। দুই বোলার জুটি বেঁধে অষ্টম উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছে।

শুক্রবার প্রথম দিন মহম্মদ সামি-রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিংয়ের জেরে ২৬৩ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সফরকারী দলকে কম রানে বেঁধে রাখতে সক্ষম হলেও টিম ইন্ডিয়ার প্রথম সারির ব্যাটসম্যানরা দলকে ডুবিয়েছেন। প্রথম দিনের শেষে ক্রিজে ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁরাই দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু শুরু ভালো করেও বড় রান করতে ব্যর্থ হন রাহুল। নেথান লায়নের বলে ১৭ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। নিজের শততম টেস্টে ব্যর্থ হন চেতেশ্বর পুজারাও। তাঁর অবদান শূন্য রান। দ্রুত ফিরে চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়স আইয়ার। শর্ট লেগে শ্রেয়সের দুরন্ত ক্যাচ নেন পিটার হ্যান্ডসকম্ব।  মধ্যাহ্নভোজনের আগে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেন ৩২ রান। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান দাঁড়ায় ৪ উইকেটে ৮৮।  

পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। টড মারফির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন জাদেজা (২৬ রান)। ৪৪ রান করে আউট হন কোহলি। যদিও তাঁর আউট ঘিরে বিতর্ক তৈরি হয়। উইকেট রক্ষক এস ভরতকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে ভরেন নেথান লায়ান। ১৩৯ রানে সাত উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। এর পরেই জুটি বেঁধে অজি বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন। দেখে শুনে খেলতে থাকেন দুজনে। ৯৪ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন পটেল। দলের রানকে আড়াইশোর গণ্ডি পার করে দেন দুজনে। ৩৭ রান করে আউট হন অশ্বিন। ৭৪ রানে সাজঘরে ফেরেন অক্ষর। মহম্মদ সামিকে দ্রুত ফিরিয়ে ভারতের ইনিংসকে গুটিয়ে দেন কুহনেমান।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত