রাজকোটে বরুণের ঘূর্ণিতে কুপোকাত বাটলাররা, সিরিজ জিততে সূর্যদের চাই ১৭২

Share:

নিজস্ব প্রতিনিধি রাজকোট: ইডেনের পর রাজকোট। ফের বরুণ চক্রবর্তীর ঘূর্ণির ফাঁদে পড়ে নাকানিচোবানি খেলেন জস বাটলাররা। আর তার ফলেই মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে বড় রানের লক্ষ্য রাখতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুললেন ১৭১। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন বেন ডাকেট (৫১)। লিয়াম লিভিংস্টোন করেছেন ৪৩ রান। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন।  

আগের দুই ম্যাচের মতো এদিনও টসে জিতেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। ইংল্যান্ড দলে কোনও পরিবর্তন না হলেও প্রথম একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছিল আরশদীপ সিংহকে। তাঁর পরিবর্তে ৪৩৭ পর ভারতের জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটে মহম্মদ শামির। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ৫ রান করে হার্দিক পাণ্ড্যর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করে সেই ধাক্কা খানিকটা সামলান বেন ডাকেট ও জস বাটলার। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৫২ রান তোলে সফরকারী দল। আগের দুই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানকারী বাটলারকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২৬ বলে নিজের অর্ধশতরান করার পরে অক্ষর পটেলের ঘূর্ণির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওপেনার বেন ডাকেট।

পর পর দুই উইকেট হারানোর ধাক্কা খানিকটা সামলানোর চেষ্টা করেছিলেন হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দুজনে ২১ রান যোগ করেন। ব্রুককে (৮) ফিরিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। এর পরেই ঘূর্ণির ফাঁদে ফেলে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন বরুণ। ১৪তম ওভারে বল করতে এসে পর পর দুই বলে ফিরিয়ে দেন জেমি স্মিথ (৬) ও জেমি ওভারটনকে (০)। নিজের পরের ওভারে ফের ইংল্যান্ড শিবিরকে জোড়া ধাক্কা দেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। প্রথমে ফেরান ব্রাইডান কার্সকে (৩)। শেষ বলে শূন্য রানে ফেরান জোফ্রা আর্চারকে। বরুণের ঘূর্ণিতে ১২৭ রানেই ৮ উইকেট খুঁইয়ে বিপাকে পড়ে যায় সফরকারী দল। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন লিয়াম লিভিংস্টোন। কিন্তু তাঁকে অর্ধশতরানের আগেই থামিয়ে দেন হার্দিক পাণ্ড্য। ৪৩ রান করে ফেরেন লিভিংস্টোন। শেষ উইকেটে আদিল রশিদ ও মার্ক উড জুটি বেঁধে চালিয়ে খেলে ২৪ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী