প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড, বল হাতে লড়াই চালাচ্ছেন সিরাজ-প্রসিদ্ধরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওভালে পঞ্চম তথা শেষ টেস্টে প্রথম ইনিংসে ভারতের রান টপকে গেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২২৪ রান তুলেছিলেন শুভমন গিলরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে সাত উইকেট হারিয়ে ওই রান টপকে যান অলি পোপরা। ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার বেন ডাকেট ও জাক ক্রলি দুর্দান্ত শুরু করলেও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছেন ভারতের বোলাররা বিশেষ করে দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা বার বার সমস্যায় ফেলেছেন ইংলিশ ব্যাটারদের। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন।

শুক্রবার (১ অগস্ট) প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে থামানোর পর ব্যাট করতে নেমেই ঝড় তোলেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জাক ক্রলি। ভারতের বোলারদের ছন্দ নষ্ট করে দেওয়ার লক্ষ্য নিয়ে টি টোয়েন্টির মতোই মাঠে ঝড় তুলতে থাকেন। দুই ইংরেজ ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল মোহাম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণাদের। ভারতীয় বোলারদের দেখে বোঝা গিয়েছে তাঁরা ডিউক বল সামলাতেই পারছেন না।

শেষ পর্যন্ত বেন ডাকেটকে (৪৩) ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন আকাশদীপ। খানিকটা হলেও স্বস্তি এনে দেন ভারতীয় শিবিরে। যদিও অন্য প্রান্তে থাকা ক্রলিকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। অনায়াসে অর্ধশতরান করেন তিনি। ১২টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলেই অর্ধশতরানের গণ্ডি পেরিয়ে যান। ভারতের কোনও বোলারই তাঁকে বিপদে ফেলতে পারছিলেন না। মাত্র ১৬ ওভার ব্যাট করেই ১০৯ রান তুলে ফেলে ইংল্যান্ড। প্রসিদ্ধকে তুলে মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ক্রলি (৬৪)। তিন নম্বরে নামা অলি পোপের ভাগ্য সুপ্রসন্ন ছিল। প্রসিদ্ধের বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সহজ ক্যাচ ফেলে দেন তরুণ ভারতীয় ব্যাটার। তবে জীবন ফিরে পেয়েও বেশিদূর এগোতে পারেননি পোপ। মোহাম্মদ সিরাজের বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান। এর পর জো রুট ও হ্যারি ব্রুক জুটি বেঁধে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন।

এদিন ব্যাট হাতে প্রতিরোধ গড়ার পাশাপাশি ভারতের বিরুদ্ধে টেস্টে ২০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন জো রুট। যদিও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। মোহাম্মদ সিরাজের বল ঠিকমতো খেলতে না পেরে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। আউট হওয়ার আগে করেন ২৯ রান। এর পর ব্রুকের সঙ্গে জুটি বাঁধেন জেকব বেথেল। তিনিও সিরাজের ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ রান করে ফিরে যান। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ব্রুক ও জেমি স্মিথ। তবে নিজের ১২তম ওভারে বল করতে এসে ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম বলে ফিরিয়ে দেন জেমি স্মিথকে (৮)। পঞ্চম  বলে ফেরান জেমি ওভারটনকে। চা পানের বিরতির সময়ে ইংল্যান্ডের রান ছিল সাত উইকেট হারিয়ে ২১৫। চা-বিরতি থেকে ফিরে আসার পরেই হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন ঠান্ডা মাথায় খেলে প্রথম ইনিংসে ভারতের রান টপকে যান।

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন