লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

Share:

নিজস্ব প্রতিনিধি, লর্ডস: যশপ্রীত বুমরা ছাড়া ভারতীয় বোলিং কতটা অসহায় তা হাতেনাতে টের পেলেন শুভমন গিলরা। রবিবার (১৯ জুলাই) লর্ডসে সিরিজ নির্ণায়ক ম্যাচে আর্শদীপ সিংহ-প্রিন্স যাদবদের নিয়ে ছেলেখেলা করলেন বেন ডাকেট-জেকব বেথেলরা। প্রথম উইকেটে ১৮১ বল খেলে গড়লেন ১৯২ রানের পার্টনারশিপ। ওই পার্টনারশিপের দৌলতেই তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। তিন উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলল স্বাগতিকরা।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর সেই সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দিয়েছেন দুই ওপেনার বেন ডাকেট ও জেকব বেথেল। দুজনে শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। শুরুতে খানিকটা সংযতভাবে খেললেও সময় গড়াতেই হাত খুলে মারতে শুরু করেন। ১৫.৪ ওভারেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৫১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন বেথেল। খানিকবাদে অর্ধশতরান পেয়ে যান ডাকেটও। দুই ব্যাটারের জুটি ভাঙতে গিয়ে কালঘাম ছুটে যায় ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত ৩১তম ওভারে বল করতে এসে বেথেলকে আউট করে ১৯২ রানের পার্টনারশিপ ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা। দুর্ভাগ্যজনকভাবে শতরান থেকে বঞ্চিত হন বেথেল। ৯৩ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে বেথেল আউট হলেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বেন ডাকেট ও জো রুট দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১০৮ বলে ১৫টি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের চতুর্থ শতরান পূর্ণ করেন ডাকেট। হাতে উইকেট থাকায় টি টোয়েন্টি ম্যাচের মতোই ব্যাট করে মাত্র ৭৯ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন ডাকেট ও রুট। ৪৪তম ওভারে বল করতে এসে ডাকেটকে থামান প্রিন্স যাদব। ততক্ষণে ১৩৩ বলে ১৪১ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন ইংলিশ ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও একটি ছক্কায়।

ডাকেট সাজঘরে ফেরার পরে জুটি বেঁধে দলকে ৪৪.১ ওভারেই ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জো রুট ও হ্যারি ব্রুক। হাত খুলে খেলে চারটি চারের সাহায্যে মাত্র ৩৯ বলেই অর্ধশতরান পূর্ণ করেন রুট। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ৪৭তম ওভারে ব্রুককে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। আউট হওয়ার আগে ১২ বলে ১৪ রান করেন ইংলিশ অধিনায়ক। পাঁচ নম্বরে নামা জস বাটলার কার্যত তাণ্ডব চালান। ৪৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে পর পর দুটি ছক্কা ও চার হাঁকিয়ে ২০ রান নেন। চতুর্থ উইকেটে ১৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন রুট ও বাটলার। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩৮৭ রানে থামে ইংল্যান্ড।  জো রট ৪৮ বলে ৭৪ ও বাটলার ১৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার