ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ম্যাচে ‘আনকোরা’ জাপানের কাছে অল্পের জন্য হারের লজ্জা থেকে বেঁচে গিয়েছেন শ্রেয়স আইয়াররা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের শেষ ওভারেই চরম নাটকীয়তার সাক্ষী থাকলেন উপস্থিত দর্শকরা। মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন টিম ইন্ডিয়ার আধিনায়ক শ্রেয়স আইয়ার। আর ভারত অধিনায়কের ওই রুদ্রমূর্তি দেখে কার্যত হতচকিত হয়ে গিয়েছিলেন মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড়রা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে শ্রেয়সের মাথা গরমের মুহুর্ত।

এদিন সানো আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে ঐতিহাসিক টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান ও ভারত। বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমে ৫ ওভারে দাঁড়ায়। টস জিতে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ৩২ রান তোলে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন অভিষেক শর্মা-সঞ্জু স্যামসন-শ্রেয়স আইয়াররা। জয়ের জন্য ব্যাট করতে নেমে চার ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৫ রান তোলে জাপান। শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল আট রান।

জাপানের জয় আটকাতে দলের অভিজ্ঞ স্পিনার আক্ষর পটেলের হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। অক্ষরের একটি বলে ওয়াইড ইশারা করেন আম্পায়ার ক্রিস থর্গট। ওই সিদ্ধান্তে হতাশ হন ভারতের অভিজ্ঞ স্পিনার। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ জানান। অক্ষরের ক্ষোভ দেখেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে ছুটে যান শ্রেয়স আইয়ার। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে তিনি কিছু বলছেন। এর পরেই অন ফিল্ড আম্পায়ার ক্রিস থর্গট ও ক্রিস ব্রাউন নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষ পর্যন্ত ওয়াইডের সিদ্ধান্ত বাতিল করা হয়। রুদ্ধশ্বাস লড়াই শেষে মাত্র ২ রানে ম্যাচ জিতে মুখরক্ষা করেছে টিম ইন্ডিয়া।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত