দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে খাবি খেয়েছিলেন ভারতীয়রা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঝড় তুললেন ঈশান কিশন-হার্দিক পাণ্ড্যরা। দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলল টিম ইন্ডিয়া।

এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে টিমে জোড়া বদল ঘটিয়ে  খেলতে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। অভিষেক শর্মা ও মহম্মদ সিরাজের বদলে দলে এসেছিলেন সঞ্জু স্যামসন ও যশপ্রীত বুমরাহ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। কিন্তু সুযোগ পেয়েও জ্বলে উঠতে ব্যর্থ হন সঞ্জু স্যামসন। আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে ৮ বলে  ২২ রান করে উইকেট ছুড়ে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর পরেই ব্যাট হাতে ঝড় তোলেন ঈশান কিশন। মাত্র ২০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। এক ওভারে পর পর চার বলে চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘অবাধ্য’ ঈশানের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় ১ উইকেটে ৮৬। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মাত্র ৬.৫ ওভারে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ঈশান ও তিলক বর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও দলের করা দ্রুততম শতরান। প্রতি ওভারে বড় রান হচ্ছে।

অষ্টম ওভারে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ঈশান। ২৪ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে  ৬১ রান করেন ভারতের তরুণ ওপেনার। ঈশান আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি কমে যায়। আগের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই করা টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার এদিন রান পাননি। ১৩ বলে ১২ রান করে স্টাম্প আউট হন তিনি। খানিকবাদে ফিরে যান তিলক বর্মা (২৫)। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে নামিবিয়ার বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলেই অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক। পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। হার্দিক ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ভাল খেলতে থাকা শিবম দুবে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন। তিনি করেন ১৬ বলে ২৩। যদিও ওই রান আউটের ক্ষেত্রে দায়ী ছিলেন রিঙ্কু সিংহ। নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাসের শেষ বলে সাজঘরে ফেরেন অক্ষর পটেল (০)। শেষ ওভারে সাজঘরে ফেরেন রিঙ্কু সিংহ (১) ও আর্শদীপ সিংহ (২)। ২০৯ রানেই থামে ভারতের ইনিংস। শেষ পাঁচ উইকেট হারায় চার রানের মধ্যে। নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস চার ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ