এই মুহূর্তে

বিফলে রাহুলের শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় দিনে জিতে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ভারতকে হারাল ৭ উইকেটে। ড্যারিল মিচেল এবং উইল ইয়ংয়ের জুটি দুর্দান্ত খেলে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নেয়।  ড্যারিল মিচেল ও উইল ইয়ং দুজনেই  এদিন শতরান করেন। ২ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।  

এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। শুরুতে খানিকটা সতর্কভাবে ব্যাট করতে শুরু করলেও সময় গড়াতেই হাত খোলা শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৫৭। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি রোহিত। কিউই বোলার ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে বড় শট মারতে গিয়েই ব্যক্তিগত ২৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর পরে বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান অধিনায়ক শুভমন গিল। ৪৬ বলে ৫০ পূর্ণ করেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরান করার পরেই আউট হন তিনি। কাইল জেমিসনের বলে ৫৬ রান করে ফেরেন। চার নম্বরে নামা সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও তেমন কিছু করতে পারেননি। ক্রিশ্চিয়ান ক্লার্কের একটি নিরীহ বলে খারাপ শট খেলেন শ্রেয়স। মিড অফে ক্যাচ তালুবন্দি করেন কিউই অধিনায়ক ব্রেসওয়েল। মাত্র আট রান করেন শ্রেয়স।

আরও পড়ুন: রাহুলের দুরন্ত শতরান, কিউইদের ২৮৫ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

এদিনই রোহিতকে সরিয়ে আইসিসির একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন বিরাট কোহলি। তবে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটারের সিংহাসনে বসলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ক্লার্কের বলের বাউন্স বুঝতে না পেরে আউট হয়ে যান কোহলি (২৩)। পর পর শ্রেয়স ও বিরাটকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। রান তোলার গতি শ্লথ হলেও দুজনে জুটি বেঁধে দলকে দুশো রানের দোরগোড়ায় পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ব্রেসওয়েলের বলের বাউন্স বুঝতে না পেরে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন জাদেজা। ২৭ রান করে আউট হলেন তিনি। ভেঙে যায় ৭৩ রানের জুটি। জাদেজা ফেরার পরে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন রাহুল। ষষ্ঠ উইকেটে নীতীশ রেড্ডির সঙ্গে জুটি বেঁধে ৫৭ রান যোগ করেন। ভাল খেলতে থাকলেও ফোকসের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নীতীশ (২০)। গুরু গৌতম গম্ভীরের প্রিয় শিষ্য হর্ষিত রানা চালিয়ে খেলতে গিয়ে ফিরলেন ২ রানে। লেনক্সের বলে ক্যাচ দিলেন ব্রেসওয়েলের হাতে। এর পরেই তাণ্ডব চালাতে শুরু করেন লোকেশ রাহুল। কিউই বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দেন। মাত্র ৮৭ বলেই একদিনের ক্রিকেটে নিজের অষ্টম শতরান তুলে নেন। শেষ পর্যন্ত দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন রাহুল। ৯২ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ১১২ রান করে অপরাজিত থাকেন তিনি। মোহাম্মদ সিরাজ তিন বলে ২ রান করে অপরাজিত থেকে যান। নিউজিল্যান্ডের হয়ে ক্রিশ্চিয়ান ক্লার্কে ৫৬ রানে তিন উইকেট নিয়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ