দ্বিতীয় দিনের শেষে ৩০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড, হাতে ৫ উইকেট

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে কার্যত চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল কিউইরা। অধিনায়ক টম ল্যাথামের অনবদ্য ৮৬ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে সফরকারীরা। ক্রিজে রয়েছেন টম ব্লান্ডেল (৩০) ও গ্লেন ফিলিপ্স (৯)। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ১৯ ওভারে ৫৬ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

ব্যাটারদের চরম ব্যর্থতায় এবং মিচেল স্যান্টনারের আগুনে বোলিংয়ে এদিন মধ্যাহ্নভোজনের সামান্য পরেই ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে মাথা ঠাণ্ডা রেখেই ব্যাট করতে শুরু করেন ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম। তবে দশম ওভারে বল করতে এসে কনওয়েকে (১৮) সাজঘরে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এর পর উইল ইয়ংকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান কিউই অধিনায়ক। ১৯তম ওভারে ইয়ংকে ৯২৩) ফিরিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে শতরান করা রাচিন রবীন্দ্রের দিকে তাকিয়েছিলেন কিউই শিবির। কিন্তু এদিন সুবিধে করতে পারেননি ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার। ওয়াশিংটন সুন্দরের বলে মাত্র ৯ রান করে ফিরে যান তিনি। ক্রিজের অন্যপ্রান্তে একের পর এক সতীর্থের আসা যাওয়া দেখে দলের ত্রাতা হয়ে দাঁড়ান নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথাম। যদিও অর্ধশতরানের পরেই তাঁর সহজ ক্যাচ ফস্কান ঋষভ পন্থ। জীবন ফিরে পাওয়ার পরে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন তিনি। ড্যারিল মিচেল ফেরেন ১৮ রানে। এর পর পঞ্চম উইকেটে টম ব্লান্ডেল ও ল্যাথাম ৬০ রান যোগ করেন। শেষ বেলায় কিউই অধিনায়ককে (৮৬) ফিরিয়ে ফের ধাক্কা দেন সুন্দর।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ