ছোটদের বিশ্বকাপে টসে জিতে প্রথমে বৈভবদের ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ সুপার সিক্স ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানের ছোটরা। রবিবার বুলাওয়েতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। এই ম্যাচ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে বৈভবেরা। 

এটা বলার অপেক্ষা রাখে না যে, এশিয়া কাপে হারের বদলা নিতে চাইবে ভারত। ভারতের প্রাক্তন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল বলেছেন, “এশিয়া কাপের ফাইনালে হারের কথা হয়তো ভারতীয় খেলোয়াড়দের মনে একটু দাগ কেটেছে, কিন্তু এই ভারতীয় দলটি এখন পর্যন্ত তাদের সবকটি বিশ্বকাপ ম্যাচ জিতে শক্তিশালী ফর্ম দেখিয়েছে। এতে পাকিস্তানের উপর চাপ আরও বাড়ছে। অবশ্যই, ২০০-২৫০ রানের বিশাল জয় আশা করা অবাস্তব – এমন ফলাফল একশো ম্যাচে একবারই হয়। আমার বিশ্বাস এবার পাকিস্তানের জন্য এটা সহজ হবে না।” বলা ভালো , চোটের কারণে ছোটদের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন পাক উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ শায়ান। এটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা।  

আরও পড়ুন: তিরুঅনন্তপুরমে ঈশান-সূর্য ঝড়ে উড়ে গেল কিউইরা

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়ের পেছনে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ওপেনার সমীর মিনহাস। এই টুর্নামেন্টে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। গ্রুপ ম্যাচে জিম্বােয়ের বিপক্ষে অপরাজিত ৭৪ এবং সুপার সিক্সে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ৭৬ রান করেছেন। অনেকে বলছেন মিনহাস আবারও ভারতের জন্য কাঁটা হয়ে উঠতে পারেন। তাই ইনিংসের শুরুতেই তাকে আউট করা ও রান না দেওয়া ভারতীয় বোলারদের একমাত্র লক্ষ্য থাকবে। অন্যদিকে ভারতের উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডু (চার ম্যাচে ১৮৩ রান, সর্বোচ্চ ৮০ রান) এবং বৈভব সূর্যবংশী (চার ম্যাচে ১৬৬ রান) ব্যাট হাতে  ঝড় তুলবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা দুটি করে অর্ধশতক করেছেন সেটাই এবার তিন অঙ্কের ব্যবধানে রূপান্তরিত করার চেষ্টা করবেন। ইতিমধ্যেই পাকিস্তানের কীভাবে মোকাবিলা করতে হবে সেই পাঠ ভারতের ছোটদের দিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। 

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রথম একাদশ 

অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে ( অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন
 
পাকিস্তানের  অনূর্ধ্ব ১৯ দলের প্রথম একাদশ  

হামজা জহুর  (উইকেটকিপার),  সমীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ  (অধিনায়ক),   হুজাইফা আহসান, আলী হাসান বালুচ, আবদুল সুবহান, মোমিন কামার, মোহাম্মদ সায়াম, আলী রাজা

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ