পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল বৈভবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুলাওয়েতে রবিবার ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। বৈভবদের ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫২ রান করে বৈভবরা। অর্থাৎ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জিততে হলে করতে হবে ২৫৩ রান।  

ওপেন করতে নেমেছিলেন এবং জর্জ এবং বৈভব সূর্যবংশী। তবে দুই ওপেনারের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। অ্যারন ২৫ বলে ১৬ রান করে পাক বোলার আব্দুল শুভানের বলে বোল্ড হন। এদিন খুব বেশি দাপট দেখাতে পারেননি বৈভব সূর্যবংশীয়। মোহাম্মদ শ্যামের বলে হামজার হাতে ক্যাচ আউট হন বৈভব। ২২ বলে ৩০ রান করেন বৈভব। কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন বেদান্ত ত্রিবেদী। এই ম্যাচে তিনি সব থেকে বেশি রান করেন ৯৮ বলে ৬৮ করে আউট হন বেদান্ত ত্রিবেদী। অধিনায়ক আয়ুষ মাত্রে । এদিন হাত খুলতেই পারেননি। দুই বলে শূন্য রান করেই ময়দান ছাড়েন আয়ুষ । অভিজ্ঞান কুন্ডুর ব্যাটেও এদিন রান আসেনি। ২৭ বলে ১৬ রান করে আউটন বাঙালি এই ব্যটার। ৩৮ বলে ২৯ রান করে আউট হন অম্বরিশ। কনিষ্ক চৌহান ২৯ বলে ৩৫ রান করে আউট হন।  

এই ম্যাচ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে বৈভবেরা।  প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়ের পেছনে ১৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ওপেনার সমীর মিনহাস। এই টুর্নামেন্টে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। গ্রুপ ম্যাচে জিম্বােয়ের বিপক্ষে অপরাজিত ৭৪ এবং সুপার সিক্সে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ৭৬ রান করেছেন।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রথম একাদশ: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে ( অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন

পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের প্রথম একাদশ:   হামজা জহুর (উইকেটকিপার), সমীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, আলী হাসান বালুচ, আবদুল সুবহান, মোমিন কামার, মোহাম্মদ সায়াম, আলী রাজা

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি