রুতুরাজ-বিরাটের জোড়া শতরান, প্রোটিয়াদের ৩৫৯ রানের লক্ষ্য দিল রাহুল বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুতুরাজ-বিরাটের জোড়া শতরান ও কেএল রাহুলের দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ফের রানের পাহাড় গড়েছে ভারত। প্রথম ইনিংসের থেকেও বেশি রান তুলেছে মেন ইন ব্লু। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের ৫ উইকেটে ৩৫৯ রানের লক্ষ্য দিল রাহুল বাহিনী।

রায়পুরের ময়দানে বিরাট কোহলি তার ওডিআই ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং রুতুরাজ গায়কোয়াড় তার ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন। রাহুল ৬৬ এবং জাডেজা ২৪ রানে অপরাজিত থাকলেন।  রায়পুরে রোহিত শর্মা খুব বেশি বল খেলতে পারেনি। চালিয়ে খেলতে গিয়ে মাত্র ১৪ রানে বার্গারের বলে ডিককের হাতে ক্যাচে আউট হন তিনি। ২২ রানে জানসেনের বলে মারতে গিয়ে আউট হন যশস্বী। তারপর  কোহলির সঙ্গে ১৯৫ রানের জুটি গড়েন রুতুরাজ।  দুজনের শতরানের পরেই ১০৫ রান করে জানসেনের বলে আউট রুতুরাজ।  পরপরই ১০২ রান করে আউট হয়ে যান বিরাটও। তবে আউট হওয়ার আগে সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে ময়দান ছাড়েন। এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচে আউট হন তিনি। ক্রিজে নেমে মাত্র ১ রান করে  আউট ওয়াশিংটন। ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ  করে অধিনায়ক কে এল রাহুল।

আরও পড়ুন: গম্ভীরকে মুখের মতো জবাব, রাঁচির পর রায়পুরেও শতরান কোহলির

এই সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট। এই নিয়ে ১১ বার  টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন তিনি । যা সত্যিই ক্রিকেট ইতিহাসে একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই।  সিরিজে কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরি আরও একবার প্রমাণ করে দিয়েছে যে কেন তিনি এখনও পর্যন্ত ক্রিকেট ময়দানে সীমিত ওভারের ব্যাটসম্যানদের একজন। তাঁর নিয়ন্ত্রিত গতি, নিখুঁত শট নির্বাচন এবং ক্রিজে শান্ত থাকাই অনেককে উপযুক্ত জবাব দিয়েছে। সেই সঙ্গেই যারা তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁদেরও সপাটে জবাব দিয়েছেন। প্রোটিয়া বোলারদের নিয়মিত চাপ সত্ত্বেও ভারত প্রতিযোগিতায় দৃঢ়ভাবে নিজেদের স্থান দখল করে রেখেছে। বিরাটের সাফল্যে গর্জে ওঠে রায়পুরের গোটা স্টেডিয়াম। বিরাটের প্রতিটি মাইলফলক অর্জনের সাক্ষী থেকেছেন উপস্থিত দর্শকরা।  আজ বিরাট সাতটি চার, ২টি ছক্কা মেরেছেন। এর আগে ভিন্ন স্টেডিয়ামে সচিন ৩৪টি ওয়ানডে-তে শতরান হাঁকিয়েছিলেন। সেই মাইলফলক ছুঁলেন কিং কোহলি। রায়পুরের ময়দান হল হলো কোহলির ওয়ানডে সেঞ্চুরি করা ৩৪তম স্থান।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক