মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেয়েদের জয়রথ থমকে গেল। রবিবার (২১ জুন) গ্রুপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটে হেরে গেলেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিলেন ভারতের মেয়েরা। জবাবে মারিজানে কাপের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১৯.১ ওভারে চার উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।  

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার (২১ জুন) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি স্মৃতি। ১২ বলে ১৭ রান করে আউট হয়ে যান। দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে বিদায় নেন শেফালিও (১৫ বলে ৩১)। যস্তিকা ভাটিয়াও তেমন সুবিধা করতে পারেননি। তিনি করেন ১৫ রান। যার উপরে ভারত ভরসা করেছিল সেই জেমাইমা রডরিগজে ১২ রান করে সাজঘরে ফেরেন। এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে হরমনপ্রীত কাউর ও দীপ্তি শর্মা দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দিয়েছেন বটে, তবে রান তোলার গতি ছিল অনেকটাই শ্লথ। ১৫তম ওভারে সাজঘরের পথ ধরেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। তিনি করেন ২২ বলে ২৪ রান। ১৮তম ওভারে ২১ বলে ২৯ রান করে আউট হয়ে যান দীপ্তি শর্মা। বঙ্গ ললনা রিচা ঘোষ-ও এদিন দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারেননি। ১৪ বলে করেন ১৫ রান। শেষ পর্যন্ত প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান তোলেন হরমনপ্রীতেরা।  দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজানে কাপ ও শবনিম ইসমাইল দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় খেলতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডাট ও তাজনিম ব্রিটস। ফলে রান তোলার গতি ছিল শ্লথ। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত হানেন শ্রী চরণী। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন লরাকে (২০) আর চতুর্থ বলে অ্যানি ডার্কসেনকে (০)। ২৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। তবে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দিয়ে বিপর্যয় সামলে ওঠেন মারিজানে কাপ ও তাজনিম ব্রিটস। দুজনে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৭তম ওভারে বল করতে এসে ব্রিটসকে (৩৬ বলে ৪০) ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙেন শেফালি ভার্মা। নাডিনে ডি ক্লার্ককে (৫) ফিরিয়ে দেন শ্রী চরণী। তবে তাতে কোনও লাভ হয়নি। মারিজানা কাপে ‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে পাঁচ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মাত্র ৪৫ বলেই ওই রান তুলেছেন। কোলে ট্রায়ান ৪ বলে ১০ রান করেন। ভারতের হয়ে শ্রী চরণী ২৪ রানে তিন উইকেট নিয়েছেন।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল