মহিলা ক্রিকেটে নজির গড়ল ভারত, ভাঙল ২০ বছরের পুরনো রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়ল ভারত। চেন্নাইতে অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচে ওপেনিং জুটিতে ২৯২ রানের পার্টনারশিপ গড়লেন স্মৃতি মান্থানা ও শেফালি বর্মা। এর আগে এত বড় রানের পার্টনারশিপ আগে হয়নি। ২০০৪ সালে ওপেনিং জুটিতে ২৪১ রানের রেকর্ড গড়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। এবার তাঁদের রেকর্ডও ভেঙে দিল স্মৃতি ও শেফালি।

এদিন চেন্নাইতে এম এ চিদম্বরম স্টেডিয়ামে চলছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলা টেস্ট ম্যাচ। এদিন ওপেনিং জুটিতে ব্যাট করতে নামে স্মৃতি মান্থানা ও শেফালি বর্মা। দুজনে মিলে ২৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন স্মৃতি ও শেফালি। স্মৃতি ১৪৯ রান করে আউট হন। তারপরও শেফালি ভারতের মহিলা দলকে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত ব্যক্তিগত ২০৫ রান করে আউট হয়ে যান শেফালি। এই দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে ৫২৫ রান করেন ভারতের মহিলারা।

এর আগে ২০০৪ সালে ওপেনিং জুটিতে পাকিস্তানের সাজিদা শাহ ও কিরণ বলুচ ২৪১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এবার পাকিস্তানি ব্যাটসম্যানদের সেই রেকর্ড ভাঙল ভারতের দুই ওপেনিং জুটি। এর আগে স্মৃতি মান্থানা ও শেফালি বর্মা ২০২১ সালে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে দিল তাঁরা। এদিন শেফালি ১৯৭ বলে ২০৫ রান করেন। এই ২০৫ রানের মধ্যে রয়েছে ২৩টি চার ও আটটি ছয়। শেফালির আগে কেউ এত কম বলে ডবল সেঞ্চুরি মহিলা ক্রিকেটে করেনি।

 

 

জাল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট