India vs Sri lanka 3rd T20: নিয়ম রক্ষার ম্যাচে ১৩৭ রানেই থামল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের  নিয়ম রক্ষার ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। মূলত মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার কারণে বড় রানের ইনিংস গড়তে পারেনি টিম ইন্ডিয়া। মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানেই থমকে যান সূর্যকুমার যাদবরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল।

প্রথম দুই ম্যাচ জয়ের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগেই টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল ভারত। এদিন ক্যান্ডিতে নিয়ম রক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (১১)। আগের ম্যাচে শূন্য করা সঞ্জু স্যামসন এদিনও ফেরেন শূন্য রানে। মাহেশ তিকশানার বলে মাত্র ১ রান করে ফিরে যান রিঙ্কু সিং। মাত্র তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদবও দলের দুঃসময়ে জ্বলে উঠতে পারেননি। তিনি ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান। শিভম দুবে ১৪ বলে করেন ১৩। মাত্র ৪৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ভারতের পাঁচ ব্যাটার।

এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে খানিকটা টেনে তোলেন শুভমন গিল ও রিয়ান পরাগ। দুজনে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৬তম ওভারে বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন ওয়ানিন্দু হাসরঙ্গা। দ্বিতীয় বলে শুভমনকে (৩৯) ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন। পঞ্চম বলে সাজঘরে ফেরান বিধ্বংসী হয়ে ওঠা রিয়ান পরাগকে (২৬)। পর পর দুই উইকেট খুঁইয়ে ফের ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। নবম উইকেটে ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। কিন্তু শ্রীলঙ্কার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে তেমন বড় শট খেলতে পারেননি। ১৮ বলে ২৫ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দর। শেষ বলে শূন্য রানে রান আউট হয়ে যান মহম্মদ সিরাজ। শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ভারত। রবি বিষ্ণোই রানে ৮ অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সফল বোলার মাহেশ তিকশানা। তিনি ২৮ রানে তিন উইকেট নিয়েছেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু