ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম রোহিত, কোহলিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দুজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। রোহিতের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পাণ্ড্য। যদিও শনিবার টসে হেরে গিয়েছেন ভারপ্রাপ্ত ভারত অধিনায়ক। আর তার ফলে প্রথমে ব্যাট করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

এদিন মাঠে নামলে দুটি অনন্য রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির। একদিনের ফরম্যাটে দু’জনে ৮৫ ম্যাচে নেমেছেন। আর জুটি বেঁধে করেছেন  ৪,৯৯৮ রান। আর দু’রান করলেই পাঁচ হাজার রান হতো তাঁদের। অষ্টম জুটি হিসেবে মাইলফলক ছোঁয়ার হাতছানি ছিল। তাছাড়া এদিনের ম্যাচে ১০২ রান করলেই একদিনের আন্তর্জাতিকে ১৩ হাজার রানের মাইলফলক পেরিয়ে যাওয়ার হাতছানি ছিল বিরাটের কাছে। শচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব গড়তে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু দু’জনে এদিন না খেলায় তৃতীয় একদিনের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই ক্রিকেটারের অনুরাগীদের।

কিন্তু দ্বিতীয় ম্যাচে আচমকাই কেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অধিনায়কের দায়িত্ব সামলানো হার্দিক জানিয়েছেন, ‘একটানা অনেকদিন খেলে চলেছেন রোহিত ও বিরাট। তাই এই ম্যাচে ওরা বিশ্রাম নিয়েছে, যাতে পরের ম্যাচে আবার তরতাজা হয়ে নামতে পারে।’

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী