প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে ফিরেই আগুন ঝরানো বোলিং করলেন ময়াঙ্ক যাদব। তাঁকে যোগ্য সঙ্গত করলেন প্রিন্স যাদব-সহ বাকি বোলাররা। ফলস্বরূপ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১২৫ রানেই থমকে গেল জিম্বাবোয়ে। ওয়েসলি মেধেভেরে-রায়ান বার্ল-তাড়িওয়ানাসে মারুমণি ছাড়াও স্বাগতিকদের বাকি কোনও ব্যাটাররাই ব্যাট হাতে লড়তে পারেননি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব ময়দানে টস জিতে প্রথমে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে ময়াঙ্ক যাদবের আগুনে বোলিংয়ের মুখে নাকানিচোবানি খান জিম্বাবোয়ের প্রথম সারির ব্যাটাররা। ময়াঙ্কের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট। চতুর্থ ওভারে বেন কারেনকে (১০) ফিরিয়ে দেন প্রিন্স যাদব। পরের ওভারে ডিয়ন মায়ার্সকে (৬) ফেরান ময়াঙ্ক। দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে ব্যর্থ হন অধিনায়ক সিকান্দর রাজা। তিনি করেন মাত্র চার রান। রাজাকে ফেরান শিবম দুবে। ৩২ রানে প্রথম সারির চার ব্যাটারকে খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবোয়ে।

পঞ্চম উইকেটে রায়ান বার্ল ও ওয়েসলি মেধেভেরে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ১৪তম ওভারে রায়ানকে (২৬) ফিরিয়ে ৩২ রানের পার্টনারশিপ ভাঙেন রবি বিষ্ণোই। এর পর ষষ্ঠ উইকেটে তাড়িওয়ানাসে মারুমণিকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন মেধেভেরে। দুজনে ৩৫ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। শেষ ওভারে বল করতে এসে জিম্বাবোয়েকে জোড়া ধাক্কা দেন প্রিন্স যাদব। দ্বিতীয় বলে ফেরান মেধেভেরেকে (৩৪ বলে ৩৯)। পরের বলে ফেরান ব্র্যাল ইভানসকে (০)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট খুঁইয়ে ১২৫ রান তোলে জিম্বাবোয়ে। মারুমণি ২০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ময়াঙ্ক যাদব ১৮ রানে এবং প্রিন্স যাদব ১৯ রানে ২টি করে উইকেট নিয়েছেন।

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে