T20 World Cup: ২২ গজে আজ ভারত-পাক যুদ্ধের থার্ড আম্পায়ার বরুণদেব

বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই দল শেষবারের মতো মুখোমুখি হয়েছিল এশিয়াকাপে। সেটা গত মাসের ঘটনা। পরবর্তীকালে পরিবেশ ও পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব পড়েছে ২২ গজে। ভারত জানিয়ে দিয়েছে, পরের বছর পাক মাটিতে অনুষ্ঠেয় এশিয়াকাপে তারা যাবে না। পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতের মাটিতে তারা কোনও ম্যাচ খেলবে না। হুমকি পাল্টা হুমকিতে তপ্ত আবহে ভারত এবং পাকিস্তান রবিবার মেলবোর্নে খেলতে নামছে। ভারত-পাক ম্যাচ মানেই যুদ্ধ।

এদিকে, অস্ট্রেলিয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইবে হাওয়া। তাই, এই ম্যাচকে কেন্দ্র করে উৎকণ্ঠা ক্রমশই বাড়ছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস সে কথাই বলছে। 

সকাল থেকেই মেলবোর্নে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার পূর্বাংশে ইতোমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অনেকটাই লালিনার মতো। আবহাওয়ার চরিত্র দেখে অনেকেই আশঙ্কা করছেন, সুপার ১২ রাউন্ড বাতিল হলেও হতে পারে। এই আশঙ্কা আর দোলাচলের মধ্যেই দুপুর একটায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

ভারত-পাকিস্তানের ম্যাচ মানে একটা যুদ্ধ-যুদ্ধ খেলা। কিন্তু রবিবারের ম্যাচকে শুধু যুদ্ধ বললে কম বলা হবে। এটা কার্যত আঁতে ঘা খাওয়া আর না খাওয়া হয়ে উঠেছে। অনেকেই বলছে, টস একটা ফ্যাক্টর। তার থেকেও বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে আবহাওয়া। ফলে, থার্ড আম্পায়ার বরুণদেব।

আরও পড়ুন ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, জানালেন জয় শাহ

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন