Blind T20 World Cup 2022: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ান ভারত

এ নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ান হল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রোহিত শর্মা-বিরাট কোহলিরা পারেননি। কিন্তু অজ্ঞাতকুশলী দেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা করে দেখালেন। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে দৃষ্টিহীনদের টি টুয়েন্টি বিশ্বকাপ জিতলেন। এ নিয়ে টানা তিনবার  বিশ্ব চ্যাম্পিয়ান হল ভারত। ২০১২ সালে প্রথমবার চ্যাম্পিয়ানশিপ খেতাব জিতেছিল। তার পরে ২০১৭ সালেও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ানের খেতাব ধরে রেখেছিল।

গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিলে দৃষ্টিহীনদের টি টুয়েন্টি বিশ্বকাপ। তবে শুরুতেই বিতর্ক দানা বেঁধেছিল। কেননা পাকিস্তান দলকে ভিসা দিতে অস্বীকার করেছিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। শেষ পর্যন্ত পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানোর হুমকি দেওয়ার পরে তড়িঘড়ি পাকিস্তান দলকে ভিসা দেওয়া হয়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে হারিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছিল ভারতীয় দল। অন্যদিকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৭৭ রান সংগ্রহ করে ভারত। ব্যাটে আগুন ছড়ান রমেশ ও অজয় রেড্ডি। তার মধ্যে রমেশ ৬৩ বলে ১৩৬ রান করে অপরাজিত থাকেন। আর অজয় রেড্ডি ৫০ বলে ১০০ রান করে আউট হন। জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের দাপটে সুবিধা করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান সংগ্রহ করেন টাইগাররা। ১২০ রানে জিতে ট্রফি জেতার হ্যাটট্রিক করেন রমেশ-অজয়রা। আগামী ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে বসবে পরবর্তী বিশ্বকাপের আসর।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা