শামিকে ‘পাকিস্তানি ও বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করলেন ভারতীয় সমর্থকরা

গুরুত্বপূর্ণ এই হাইভোল্টেজ ম্যাচে যিনি একেবারেই জঘন্য বোলিং করেছেন শামি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ভারত। প্রথম ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে লজ্জার হার হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই সঙ্গে ঘুচে গিয়েছে বিশ্বকাপে পাক দলের কাছে অপরাজিত থাকার তকমাও। আর এর জন্য ভীষণভাবে সমালোচিত হতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। প্রায় ৭ থেকে ৮ জন ক্রিকেটার রয়েছেন এই সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যাদের ওপর ভীষণভাবে চটেছেন সমর্থকরা।

এই তালিকায় সবার আগে রয়েছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। গুরুত্বপূর্ণ এই হাইভোল্টেজ ম্যাচে যিনি একেবারেই জঘন্য বোলিং করেছেন। ৩.৫ ওভার বোলিং করে ৪৩ রান দিয়েছেন তিনি। শামি এবং বরুণ চক্রবর্তী (৩৩ রান দিয়েছেন) ছাড়া বাকি বোলাররা খুব একটা বেশি রান দেননি। ১৮তম ওভারে বল করতে এসে ৫ বলে ১৭ রান দেন শামি। আর এর জেরেই তাঁর ওপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে একের পর এক কটুক্তি ভেসে আসতে শুরু করে দিয়েছে তাঁকে নিয়ে।

উগ্র সমর্থকরা শামিকে পাকিস্তানি এবং বিশ্বাসঘাতক বলে তুলোধনা করেছেন। কেউ-কেউ আবার তাঁকে, ‘পাক দলের দ্বাদশ ক্রিকেটার’ বলে কটাক্ষ করেছেন।

এখানেই শেষ নয়, এক ভারতীয় সমর্থক তো শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও এনেছেন। তিনি লিখেছেন যে, ‘মহারাজ, তুমি নিজের জাতভাইদের জেতানোর জন্য কত টাকা খেয়েছো? একটুও লজ্জা নেই তোমার?।’ অনেকে তাঁর ধর্মীয় অনুভূতিতেও আঘাত এনেছেন। তাঁকে ‘মুসলিম’ বলে কটাক্ষ এবং গালিগালাজ করেছেন।  

      

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি