তাইপেকের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ ভারতীয় মহিলা ফুটবল টিমের

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্বপ্ন ভঙ্গ হলো মহিলা ফুটবল দলের। মঙ্গলবার সিডনিতে মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ লিগে ভারতের মেয়েরা যদি চিনা তাইপেকে দু’গোলের ব্যবধানে হারাতে পারতেন, তা হলে আগামী বছর ব্রাজি়লে বিশ্বকাপে ও ২০২৮ সালে অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পেয়ে যেত ভারত। ফিফা ক্রোম তালিকায় প্রায় ৪০ নম্বরে থাকা তাইপেক এর কাছে ১-৩ গোলে হেরে গেল ভারতীয় মহিলা ফুটবল দল।

তিন ম্যাচের সবেতেই হেরে গ্রুপে চার নম্বরে শেষ করল অ্যামেলিয়া বালবের্দের ভারত। যদিও ভারতীয় মহিলা ফুটবলাররা প্রথম থেকেই যথেষ্ট দাপটের সঙ্গে খেলা শুরু করেন। প্যায়ারি জাজা, মণীষা কল্যাণরা একের পর অ্যাটাক তুলে আনেন। শুরুতেই প্যায়ারির শট পোস্টে লেগে ফেরে। দ্বিতীয়ার্ধে সৌম্যার হেডও পোস্টে লাগে। ১২ মিনিটের মাথায় সাইড ব্যাক সঞ্জুর ভুলের জন্য প্রথম গোল হজম করতে হয়। ঠিক ৩৯ মিনিটে ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত ফ্রিকিকে গোল করে সমতা ফেরান মণীষা।

কিন্তু বিরতির আগে নিজেদের বক্সে প্যায়ারির হাতে অনিচ্ছাকৃতভাবে বল লেগে গেলে পেনাল্টি পায় তাইপেই। সেই বল বারে লেগে ফিরে এলে পানথইয়ের হাত ছুঁয়ে গোলে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে ক্রমশই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে তাইপে। ফলে ৩–১ করে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয় তাইপে। এতেই ভারতীয় মহিলা দলের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। যদিও ভারতীয় মহিলা দল প্রথম থেকেই ভালো খেলছিল বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক