ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, জিতল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির। চোটের কারণে বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নামতে পারননি। তবে সেই চোট সারিয়ে বুধবার মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ফের চোট পাওয়ায় ৩৭ মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিকে। তবে তিনি মাঠে না থাকলেও তাঁর দল মায়ামি ৪-০ গোলে জিতেছে টরেন্টোর বিরুদ্ধে। জোড়া গোল করেছেন রবার্তো টেলর।

আগের ম্যাচে আটলান্টার বিরুদ্ধে খেলতে পারেননি মেসি ও জর্দি আলবাও। ওই ম্যাচে হার স্বীকার করতে হয়েছিল মায়ামিকে। ফলে বুধবার টরেন্টোর বিরুদ্ধে ম্যাচে কোনও ঝুঁকি নেননি মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। মেসি, আলবা-সহ পূর্ণশক্তির দল নামিয়েছিলেন। শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে দু’পক্ষের আক্রমণ গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু মায়ামির অধিনায়কের শট গোলপোস্টের পাশ ঘেঁষে চলে যায়। ৩৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আলবা। তার চার মিনিট বাদে চোটের কারণে মাঠ ছাড়তে হয় মেসিকেও। ফলে খানিকটা বেকায়দায় পড়ে যায় মায়ামি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন মায়ামির আর্জেন্টাইন ফুটবলার ফ্যাকুন্দো ফ্যারিয়াস।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য ঝাঁপায়। আক্রমণের ঝড় তোলে। রবার্তো টেলর, ফ্যারিয়াসদের আক্রমণে কিছুটা ত্রস্ত হয়ে পড়ে টরেন্টোর রক্ষণভাগ। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে গোল করে ব্যবধান বাড়ান মেসির বদলি হিসাবে নামা টেলর। ৭০ মিনিটে টেলরের বাড়ানো বল থেকেই গোল করে ব্যবধান ৩-০ করেন মায়ামির বেঞ্জামিন ক্রামসি। ৮৬ মিনিটে ফের টরেন্টোর জাল কাঁপান টেলর। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে মেসির দল। তবে জিতলেও মেসি ও আলবাওয়ের চোট চিন্তায় ফেলেছে মায়ামি কোচ জেরার্দো মার্তিনোকে।

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর