চেন্নাই-পঞ্জাব ম্যাচে ভাঙতে পারে একাধিক রেকর্ড, নজরে ধোনি, জাদেজা ও স্টোইনিস

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর হয়ে উঠেছে আইপিএল। আজ বুধবার (৩০ এপ্রিল)  চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকরা সাক্ষী থাকতে চলেছে আরও এক হাইভোল্টেজ লড়াইয়ের। কেননা মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK) ও পঞ্জাব কিংস (PBKS) । একদিকে যেখানে চেন্নাই (CSK) ধারাবাহিক হার ও হতাশায় ডুবে, উল্টোদিকে পঞ্জাব (PBKS) লিগ টেবিলে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তবে এই ম্যাচে দর্শকরা সাক্ষী থাকতে পারেন নতুন কিছু রেকর্ড গড়ার।

CSK-এর ভরাডুবি, PBKS-এর প্রত্যাবর্তন

চলতি মরসুমে এখনও পর্যন্ত চেন্নাই (CSK) খেলেছে ৯টি ম্যাচ, জয় এসেছে মাত্র ২টিতে। ফলে পাঁচবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। অন্যদিকে, পঞ্জাব (PBKS) এখন পঞ্চম স্থানে দাঁড়িয়ে এবং প্লে-অফে পৌঁছানোর জোরালো লড়াই চালাচ্ছে। তাই এই ম্যাচ দু’দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে যেসব রেকর্ড ভাঙতে পারে:

১. এমএস ধোনির ১৫০টি ক্যাচের রেকর্ড

চেন্নাই (CSK) সমর্থকদের জন্য খুশির খবর— এমএস ধোনি আবারও দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দ্রুতগতির উইকেটকিপিং বহুবার মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বকে। এবার তিনি মাত্র ৩টি ক্যাচ দূরে রয়েছেন CSK-এর জার্সিতে উইকেটকিপার হিসেবে ১৫০টি ক্যাচ পূর্ণ করার থেকে। চিপকে ভক্তরা মুখিয়ে রয়েছেন ‘ক্যাপ্টেন কুল’-এর এই রেকর্ড দেখার জন্য।

২. রবীন্দ্র জাদেজা ১৫০ উইকেটের দোরগোড়ায়

চেন্নাইয়ের (CSK) স্পিন আক্রমণের অন্যতম স্তম্ভ রবীন্দ্র জাদেজা। এবার পঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দাঁড়িয়ে রয়েছেন নিজের কেরিয়ারের এক বিশেষ সাফল্যের সামনে। মাত্র ২টি উইকেট পেলেই তিনি CSK-এর হয়ে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড করবেন। চিপকে স্যার জাদেজা কি আবারও তাঁর জাদু দেখাবেন?

৩. মার্কাস স্টোইনিসের ২০০০ রান পূর্ণ হওয়ার সম্ভাবনা

পঞ্জাব (PBKS) অলরাউন্ডার মার্কাস স্টোইনিস তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তিনি চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে ম্যাচে নামার আগে IPL কেরিয়ারে ২০০০ রান পূর্ণ করার একদম সামনে রয়েছেন, প্রয়োজন মাত্র ৬৭ রান। যদি তিনি এই ম্যাচে স্বমেজাজে ব্যাটিং করতে পারেন, তাহলে এই রেকর্ড গড়া তাঁর কাছে সহজ হবে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু জয়-পরাজয় নয়, ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এই রেকর্ডগুলোর দিকেও।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান