দুই হাতে বল করে ইতিহাস কামিন্দু মেন্ডিসের, বিরল মুহূর্তের সাক্ষী ইডেন গার্ডেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স। গতকাল বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের নতুন তারকা কামিন্দু মেন্ডিস নিজের আইপিএল অভিষেক ম্যাচেই করলেন এমন কীর্তি, যা এর আগে কেউ করেননি। তিনি  একই ওভারে বাঁ এবং ডান—উভয় হাতেই বল করে রেকর্ড গড়লেন।

শ্রীলঙ্কার এই ২৬ বছর বয়সী অলরাউন্ডার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন, বৃহস্পতিবারের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল করতে এসে ইতিহাস গড়লেন। ১৩ তম ওভারে বল হাতে আসেন মেন্ডিস। সেই ওভারে তিনি প্রথম তিনটি বল করেন বাঁ-হাতি স্পিনে আর পরবর্তী তিনটি করেন ডান-হাতি স্পিনে। শুধু তাই নয়, এই অসাধারণ ওভারে তিনি একটি মূল্যবান উইকেট-ও তুলে নেন। চতুর্থ বলে বাঁ-হাতি স্পিনে বোলিং করে আউট করেন অঙ্গকৃশ রঘুবংশীকে। যিনি তার আগের বলেই অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তার ক্যাচটি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্তভাবে লুফে নেন হর্ষল পটেল।

ঐতিহাসিক ওভারে মেন্ডিস দিয়েছেন মাত্র ৪ রান ও নিয়েছেন ১ উইকেট। তিনি বাঁ-হাতি বল করেছেন ডান-হাতি ব্যাটার রঘুবংশীর বিরুদ্ধে, আর ডান-হাতি স্পিন করেছেন বাঁ-হাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংহ-এর বিরুদ্ধে। এক কথায় নিখুঁত কৌশল এবং বিচক্ষণতা।

এটাই প্রথম নয়—এর আগেও আন্তর্জাতিক মঞ্চে তিনি এমন কিছু করে দেখিয়েছেন। ২০২৪ সালে একটি T20I ম্যাচে ভারতের বিপক্ষে, তিনি সুর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ-এর বিরুদ্ধে একই ওভারে দুই হাতে বল করেছিলেন। এমনকি ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে-ও মেন্ডিস নজর কেড়েছিলেন তার এই ambidextrous (দুহাত সমানভাবে ব্যবহারে পারদর্শী) bowling-এর জন্য।

শ্রীলঙ্কার হয়ে এর আগে কেবল হাসান তিলকরত্নে ১৯৯৬ সালের বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন। সেই ধারাবাহিকতায় মেন্ডিস হয়ে উঠলেন দ্বিতীয় শ্রীলঙ্কান এবং আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি দুই হাতে একই ওভারে বল করেছেন।

তবে দুঃখের বিষয়, এই ঐতিহাসিক মুহূর্তের পরেও ম্যাচে জয় আসেনি সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্যে। এবার চার ম্যাচে তিনটি হেরে টেবিলের একেবারে তলানিতে নেমেছে তারা। এখন পর্যন্ত তারা জিতেছে শুধু একটি ম্যাচে। তবুও, কামিন্দু মেন্ডিসের এই ব্যতিক্রমী বোলিং নিঃসন্দেহে IPL 2025-এর অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকবে। এমন বোলিং দক্ষতা খুব কম খেলোয়াড়ই দেখাতে পারেন—এবং মেন্ডিস সেটাই করে দেখালেন তাঁর অভিষেক ম্যাচেই!

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি