প্লেঅফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামছেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক দলের লক্ষ্য জিতে আইপিএলের প্লেঅফ নিশ্চিত করা। অন্য দল ইতিমধ্যেই প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখন লক্ষ্য লিগ টেবিলে উপরের দিকে ওঠা। দুই ভিন লক্ষ্য নিয়েই আজ শনিবার (৩ মে) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। বিশেষজ্ঞরা মনে করছেন, লিগ টেবিলে তিন নম্বরে থাকা বিরাট কোহলিদের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনিদের আজকের ম্যাচে হাড্ডাহড্ডি লড়াই হবে।

টানা তিন ম্যাচ জয়ের সুবাদে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে বেঙ্গালুরু। ইতিমধ্যেই বিরাট কোহলির ব্যাটে রানের জোয়ার বইতে শুরু করেছে। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন ক্রুণাল পাণ্ড্য-ও। তবে দেবদত্ত পাডিক্কাল সহ মাঝের সারির ব্যাটাররা রান না পাওয়ায় খানিকটা হলেও চিন্তায় থাকতে হচ্ছে বেঙ্গালুরুকে। ব্যাটারসদের পাশাপাশি বল হাতে ভুবনেশ্বর কুমার-জস হেজলউডরাও বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। ক্রুণাল পাণ্ড্য-যশ দয়ালরাও দলের প্রয়োজনে বিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিচ্ছেন। বলা যেতে পারেই বল-ব্যাটে যথেষ্টই পারদর্শিতা দেখাচ্ছেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা। কখনও আইপিএলের শিরোপা জিততে না পারার যে কলঙ্ক গায়ে লেগে রয়েছে তা এবার মুছে ফেলতে মরিয়া বিরাট কোহলি-রজত পাতিদাররা।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করা চেন্নাই সুপার কিংস পরের ম্যাচগুলিতে মুখ থুবড়ে পড়েছে। দলের ব্যাটার এবং বোলাররা নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি। রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে বাকি খেলোয়াড়রা যে আইপিএলে বেমানান তা গত কয়েকটি ম্যাচেই বোঝা গিয়েছে। ওপেনাররা যেমন ভালভাবে শুরু করতে পারছেন না, তেমনই শুরুর ধাক্কা সামলাতে পারছেন না মাঝের সারির ব্যাটাররা। বলহাতেও রবিচন্দ্রন অস্বিন-নূর আহমেদ-খলিল আহমেদরা বিপক্ষের ব্যাটারদের কাছে মূর্তিমান ত্রাস হয়ে ঠতে পারছেন ন। তবে যেহেতু প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন তাই আজ খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপাতে পারেন ধোনিরা। দেখা যাক, পরাজয়ের সরণি থেক জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

মুখোমুখি সাক্ষাতে অবশ্য বিরাট কোহলিদের চেয়ে অনেকটাই এগিয়ে ধোনিরা। এখনও পর্যন্ত দুই দল ৩৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই জিতেছে ২১ বার। আর বেঙ্গালুরু জিতেছে ১২ আর। একটি ম্যাচে ফলাফলের নিষ্পত্তি হয়নি। যদিও চলতি মরশুমে চিপক স্টেডিয়াম ধোনিদের ৫০ রানে হারিয়ে দিয়েছিলেন বিরাটরা।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান